Homeখেলাধুলা১০০০ গোল নিয়ে আত্মবিশ্বাসী রোনালদো বললেন, ‘তাড়না এখনও তুঙ্গে’

১০০০ গোল নিয়ে আত্মবিশ্বাসী রোনালদো বললেন, ‘তাড়না এখনও তুঙ্গে’

-

ফুটবল নিয়ে তার আবেগ যে বিন্দুমাত্র কমেনি, তা আবারও মনে করিয়ে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। গৌরবময় ক্যারিয়ারে ১০০০ গোলের অনন্য মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়ে তিনি এখনও একইভাবে অনুপ্রাণিত।

গত শনিবার সৌদি প্রো লিগে জোড়া গোল করেন দারুণ ছন্দে থাকা পর্তুগিজ মহাতারকা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা তার দল আল নাসর ৩-০ গোলে ব্যবধানে হারায় আল আখদুদকে। ক্লাব ও জাতীয় পর্যায় মিলিয়ে রোনালদোর মোট গোল সংখ্যা এখন ৯৫৬। তিনি অন্তত আরও ‘এক বা দুই বছর’ খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। ফলে তার স্বপ্নের লক্ষ্য এখন বেশ নাগালে বলেই মনে হচ্ছে।

পরদিন দুবাইয়ে অনুষ্ঠিত ‘গ্লোব সকার অ্যাওয়ার্ডস’-এ মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন রোনালদো। এরপর সযত্নে লালিত স্বপ্নের কথা আবারও তুলে ধরেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। টানা দ্বিতীয় বছরের মতো এই পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, ‘খেলা চালিয়ে যাওয়াটা কঠিন, তবে আমি অনুপ্রাণিত।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিআর সেভেন খ্যাত অভিজ্ঞ ফুটবলার যোগ করেন, ‘ফুটবল নিয়ে আমার তাড়না এখনোও তুঙ্গে এবং আমি খেলা চালিয়ে যেতে চাই। আমি মধ্যপ্রাচ্যে খেলি নাকি ইউরোপে— সেটা বড় কথা নয়। আমি সব সময় ফুটবল খেলা উপভোগ করি এবং এটা চালিয়ে যেতে চাই।’

লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো আরও বলেন, ‘আপনারা জানেন, আমার লক্ষ্য কী। আমি ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যাটিতে (১০০০ গোল) পৌঁছাতে চাই। যদি বড় কোনো চোটে না পড়ি, তাহলে আমি নিশ্চিতভাবেই ওই সংখ্যায় পৌঁছাব।’

শেষ হতে যাওয়া ২০২৫ সালে আল নাসর ও পর্তুগালের হয়ে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন রোনালদো। এ বছর এখন পর্যন্ত মোট ৪৫ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। সরাসরি অবদান রেখেছেন ৪৪ গোলে (৪০ গোল ও চার অ্যাসিস্ট)।

আল নাসরের জার্সিতে রোনালদো করেছেন ৩২ গোল। ক্লাবটির হয়ে এ বছর আরও একটি ম্যাচ খেলা বাকি আছে তার। এছাড়া, পর্তুগালের পক্ষে নয় ম্যাচে ৮ গোল করে দলকে উয়েফা নেশন্স লিগ জেতাতে এবং ২০২৬ বিশ্বকাপের টিকিট পাইয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

LATEST POSTS

বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকতে দেশের সব নাগরিককে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস...

রোগ প্রতিরোধে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ: এআই গবেষণা, নতুন শিল্প ও কর্মসংস্থানের সম্ভাবনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপান সফরে আসছেন। এই সফর দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। অবকাঠামো, শিল্প, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের...

নবম পে-স্কেল নিয়ে সরকারের ১৮০ দিনে প্রকাশিত ই-বুকে যা আছে

সরকারের ১৮০ দিন উপলক্ষে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে ‘নবম পে–স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শীর্ষ উপশিরোনামে নতুন...

বৈশাখে দেশীয় ওটিটিতে নতুন দুই ওয়েব ফিল্ম

নববর্ষ উপলক্ষে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে দুটি ওয়েব ফিল্ম। ওয়েব ফিল্ম দুটিতে অভিনয় করেছেন প্রীতম হাসান, জেফার, সাফা কবির, পার্থ শেখসহ অনেকেই। এই ওয়েব...

Most Popular