Homeবিনোদনসার্জারির পর কেমন আছেন অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু

সার্জারির পর কেমন আছেন অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু

-

ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওটিটি—তিন মাধ্যমেই সরব তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

সবশেষ তার অভিনীত নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

তবে আপাতত অভিনয় থেকে দূরে আছেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। কিছুদিন আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে ভর্তি হন এবং শেষ পর্যন্ত ওপেন হার্ট সার্জারি করাতে হয় তাকে।

ডাক্তারের পরামর্শে তিনি এখন পূর্ণ বিশ্রামে আছেন। 

অপারেশনের ১৫ দিন পর তাকে ফলোআপ করা হয়েছে। এরপর আরও এক মাস পূর্ণ হওয়ার পর আবার চেকআপ করাতে হবে। তারপর চিকিৎসকরা জানাবেন সর্বশেষ খবর।
ফজলুর রহমান বাবু বলেন, ‘আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় ভালো আছি। সবার আশীর্বাদ ও ভালোবাসা পাই।’

খাবারের বিষয়ে তিনি বলেন, ‘স্বাভাবিক খাবার খাচ্ছি।’

এদিকে, ওপেন হার্ট সার্জারির পর ঈদের ছুটিতে ফজলুর রহমান বাবুর সঙ্গে দেখা করতে যান জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও পুত্র। 

এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ফজলুর রহমান বাবু ভাই আমাদের ভীষণ ভালোবাসার মানুষ এবং কাছের মানুষ। তার জন্য প্রার্থনা করি। তার সুস্থতা কামনা করি। মন থেকে চাই, বাবু ভাই আবার আগের মতো সুস্থ হোন এবং অভিনয় জীবন শুরু করুন।’

 

এদিকে, ফজলুর রহমান বাবু অভিনীত ‘প্রেশার কুকার’ সিনেমা বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে। এই সিনেমায় তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। 

তার অভিনীত চরিত্রটি সবার প্রশংসা পাচ্ছে।

‘প্রেশার কুকার’ সিনেমার বিষয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘প্রেশার কুকার সিনেমায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। অনেক ভালো একটি কাজ হয়েছে। রায়হান রাফী ভালো একটি কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘অনেকেই প্রেশার কুকার দেখে আমার অভিনয়ের প্রশংসা করছেন এবং ভিন্নরকম গল্পের সিনেমার প্রশংসাও করছেন।’

উল্লেখ্য, গত বছর তার অভিনীত ‘ইনসাফ’ সিনেমা মুক্তি পেয়েছিল। 

ওই সিনেমায় অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছিলেন। 

LATEST POSTS

মুক্তি পেল ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলার ‘চক্র ২’

প্রথম সিজনের  সাফল্যের পর আবারও দর্শকদের কাছে এলো আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ ‘চক্র ২’।দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে এই সিরিজটি। ময়মনসিংহের একটি পরিবারের...

ইসির কাছে নিরাপত্তা ঝুঁকি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ঝুঁকি উদ্বেগজনকভাবে বেড়েছে এবং ব্যাপকভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ সোমবার...

সাংবাদিক মার্ক টালি মারা গেছেন

বিবিসির সাবেক সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। আজ রোববার বিকেলে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর।ভারতীয়...

পা ভেঙে দুই মাস মাঠের বাইরে ইসাক

টটেনহ্যামের মিকি ফন ডে ভেনের একটি 'বেপরোয়া ট্যাকল'-এর কারণে পা ভেঙে গেছে লিভারপুলের আলেকজান্ডার ইসাকের। এতে তাকে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে বলে...

Most Popular