Homeবিনোদনসংসার ভাঙল মৌসুমী হামিদের

সংসার ভাঙল মৌসুমী হামিদের

-

দুই বছর আগে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা। কিন্তু তারা এখন আর একসঙ্গে থাকছেন না। বিচ্ছেদের পথে এগোচ্ছেন।

মৌসুমী হামিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে আর বিস্তারিত কিছু বলার মতো মানসিক অবস্থায় আমি নেই।’

জানা গেছে, গত বছর নভেম্বর থেকেই মৌসুমী ও রানা আলাদা থাকছেন। বিচ্ছেদ চেয়ে ইতোমধ্যে মৌসুমী হামিদকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন রানা।

২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন রানা-মৌসুমী। পারিবারিক সিদ্ধান্তেই বিয়ে হয়েছিল তাদের। সে সময় মৌসুমী বলেছিলেন, ‘রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স আপ নির্বাচিত হন মৌসুমী হামিদ। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে ‘লাভ র‍্যাক্টেঙ্গেল (ভালোবাসার চতুষ্কোণে)’, ‘রেডিও চকলেট’। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’, শামিম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’, হদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’।

LATEST POSTS

চা শিল্প পুনর্গঠনে চা শ্রমিকদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত হতে হবে

একবার ভাবুন, একজন নারী সদ্য তোলা চা-পাতায় বোঝাই একটি ভারী ঝুঁড়ির ভারে নুয়ে পড়েছেন। তার পা ভেজা, পিঠে টান আর কোমল কুঁড়ি ও কচি পাতার...

সচেতনতার অভাবেই সাইবার প্রতারণার ঝুঁকিতে ক্ষুদ্র ব্যবসা

ক্ষুদ্র ব্যবসাগুলো ডিজিটাল পেমেন্ট ও অনলাইন প্ল্যাটফর্মের ওপর যত বেশি নির্ভরশীল হয়ে উঠছে, সাইবার অপরাধীরা ততই তাদের অসচেতনতাকে ব্যবহার করে পাসওয়ার্ড ও অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেওয়ার...

কেন জন্মদিন উদযাপন করেন না অভিনেতা ফারুক আহমেদ

ফারুক আহমেদ দর্শকপ্রিয় অভিনেতা। হুমায়ুন আহমেদের অসংখ্য নাটক ও সিনেমায় তিনি অভিনয় করেছেন। পেয়েছেন ব্যাপক পরিচিতি। নাটক-সিনেমার বাইরে ঢাকা থিয়েটারের সঙ্গেও জড়িত তিনি দীর্ঘদিন ধরে।...

‘নো সার্ভিস, নো বিল’, ‘মিনি-হাসপাতাল’ ও উদ্যোক্তাদের জন্য যে পরিকল্পনা তাসনিম জারার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।আজ শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজের ভেরিফায়েড পেজে এই...

Most Popular