Homeসারাদেশশওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

-

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না এ আদেশ দেন। 

জ্যেষ্ঠ সাংবাদিক ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গত রোববার আটকের পর সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলয় গ্রেপ্তার দেখানো হয়।

আজ পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে।

সেপ্টেম্বরে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় দায়ের করা মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

যদিও এ মামলার এফআইআরভুক্ত আসামি নন তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত স্বীকার করেছেন যে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসেছিলেন। প্রাথমিকভাবে তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে পাওয়া তথ্য থেকে এই দাবির সমর্থন পাওয়া গেছে।

এনায়েতকে ১৩ সেপ্টেম্বর ঢাকার মিন্টো রোড থেকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

১৪ সেপ্টেম্বরে রমনা থানার উপপরিদর্শক আজিজুল হাকিম এ মামলা দায়ের করেন।

 

LATEST POSTS

অ্যাডিলেডে বন্ডাই হামলার নিহতদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

সিডনির বন্ডাই বিচে ঘটে যাওয়া মর্মান্তিক গণগুলিবর্ষণের শিকারদের স্মরণে বুধবার তৃতীয় অ্যাশেজ টেস্টের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড—দুই দলের খেলোয়াড়রাই...

উন্নত এআই ছাড়াও গুগল পিক্সেল ১১ সিরিজে আরও যেসব নতুন ফিচার

বাজারে পিক্সেল ১১ সিরিজের নতুন চারটি স্মার্টফোন আনছে গুগল। নতুন মডেলগুলো হলো—পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল ও পিক্সেল ১১ প্রো ফোল্ড।এবারের...

হেলমেট আমদানি ৩৭০ টাকায়, বিক্রি ৪৫০০ টাকা পর্যন্ত

আমদানির সময় মাত্র ৩ ডলার বা প্রায় ৩৭০ টাকা মূল্য ঘোষণা করা একটি হেলমেট স্থানীয় বাজারে সর্বোচ্চ ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।আমদানি মূল্য ও...

অ্যাকশন লুকে মেহজাবীন

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিয়ে আসছে নতুন সিরিজ ‘ক্যাকটাস’। সিরিজটির টিজার দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল ও আলোচনা।সিরিজটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয়...

Most Popular