Homeরাজনীতিলক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি অভিযোগ

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি অভিযোগ

-

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি ও জামায়াতের সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

সংঘর্ষের পর গতকাল বৃহস্পতিবার রাতে সদরের চন্দ্রগঞ্জ থানায় বিএনপি ও জামায়াতের নেতারা পৃথক অভিযোগ দায়ের করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম শুক্রবার সকালে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভোটারদের কাছে আইডি কার্ড চাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষই বৃহস্পতিবার রাত প্রায় ৩টার দিকে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।’

‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে,’ বলেন তিনি।

এ ঘটনার পর জামায়াত ও বিএনপি একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা জামায়াতের আমির নুর মোহাম্মদ রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জামায়াতের নারী প্রতিনিধিরা বিএনপি নেতা বোরহান উদ্দিনের বাড়িতে ভোট চাইতে গিয়েছিলেন। সেখানে তারা ভোটারদের আইডি কার্ড চেয়েছিলেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়।’

তিনি অভিযোগ করেন, ‘একপর্যায়ে যুবদল ও বিএনপির কর্মীরা আমাদের লোকজনের ওপর হামলা চালায়, এতে আমাদের ৭ জন আহত হন। আমরা বৃহস্পতিবার রাতে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আহতরা বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।’

এ ঘটনার পর গতকাল রাতে বিএনপি নেতা ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি হাসপাতালে গিয়ে আহত সবার খোঁজ নেন। তিনি প্রশাসনিক তদন্তের দাবি জানান।

শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে ঘটনাটি যেখানে ঘটেছে সেখানেই শেষ হওয়া উচিত। এটিকে আর বাড়তে দেওয়া যাবে না।’

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক বলেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ যাচাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

LATEST POSTS

ঈদের সিনেমায় যে কারণে নজর কাড়তে পারেন পূজা চেরি

আসছে ঈদুল ফিতরে সিনেমা ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমায় আফরান নিশোর বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে। সিনেমায় আছেন আরেক অভিনেতা চঞ্চল চৌধুরী। সত্য ঘটনার...

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে একান্ত সাক্ষাতে তিনি প্রেসিডেন্টকে এই উপহার...

দেম্বেলেই জিতলেন ফিফা ‘দ্য বেস্ট’

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে ক্যারিয়ারের সেরা সময়টা গত মৌসুমেই কাটিয়েছেন ফরাসী তারকা উসমান দেম্বেলে। 'কোয়াড্রুপল' জিতে কিছুদিন আগে জিতেছেন ব্যালন ডি'অর। প্রত্যাশিতভাবে এবার ফিফার বর্ষসেরা...

তফসিল ঘোষণাকে ‘স্বাগত’ জানিয়ে জামায়াত বলল ‘সংশয়ের অবসান হয়েছে’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে নির্বাচন নিয়ে সব সংশয়ের অবসান হয়েছে বলে...

Most Popular