Homeসারাদেশ‘রাজনৈতিক মতভিন্নতার কারণে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়’

‘রাজনৈতিক মতভিন্নতার কারণে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়’

-

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন,

‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি, আল্লাহ তাআলা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন।’

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।’

 

LATEST POSTS

ইরান: পারস্য সাম্রাজ্যের গর্বিত উত্তরাধিকার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত হামলার কয়েকদিন পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক ভাষণে নিজ দেশের 'প্রাচীন সভ্যতার' প্রশংসা করেছিলেন। তিনি সদর্পে জানিয়েছিলেন, তার...

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে নেইমার!

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে শৈশবের ক্লাব সান্তোসেই থাকতে পারেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে ক্লাবটি অগ্রসর পর্যায়ের আলোচনায় রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন-এর...

অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ‘থ্রি-আর’ কৌশল

অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এবং এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সরকার ‘থ্রি-আর’ কৌশল উন্মোচন করতে যাচ্ছে।এই কৌশলের মধ্যে রয়েছে রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন...

এবার চ্যালেঞ্জিং চরিত্রে পারসা ইভানা

একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে থাকার গল্পে নির্মিত ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’ নিয়ে ঈদে দর্শকদের সামনে আসছেন পারসা ইভানা।রেজাউর রহমান পরিচালিত এই ওয়েবফিল্মের ট্রেইলারে...

Most Popular