Homeবিনোদনযে নারীরা নিজের মতো বাঁচতে চায়, সমাজ তাদের মানতে পারে না: হানিয়া...

যে নারীরা নিজের মতো বাঁচতে চায়, সমাজ তাদের মানতে পারে না: হানিয়া আমির

-

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বলেছেন, যেসব নারী নিজের মতো করে বাঁচতে চায় সমাজ এখনো তাদের মেনে নিতে পারে না।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্প্রতি তিনি বিরতি নিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল, এ সময় ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে ভাববেন।

হানিয়া এ সময় একটি বিষয় উপলব্ধি করেন। তার ভাষায়, যেসব নারী নিজের মতো করে থাকতে চায়, তাদের অনলাইনে অযথা সমালোচনা ও ট্রলিংয়ের শিকার হতে হয়। শুধু সাধারণ মানুষই নয়, অনেক সময় একই ইন্ডাস্ট্রির মানুষও তাদের টার্গেট করে।

তিনি বলেন, বিষয়টি কেবল পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়, নারীরাও অনেক সময় অন্য নারীর অযথা সমালোচনা করে।

এই অভিনেত্রী বলেন, যারা অন্যের স্বীকৃতির বাইরে গিয়ে নিজের মতো করে বাঁচতে চায় সমাজ এমন নারীদের পছন্দ করে না।

তিনি আরও বলেন, আমরা ভাবতাম ‘মানুষ কী বলবে?’ এই ধারণা অনেক পুরোনো হলেও এখনো বদলায়নি। শুধু মাধ্যম বদলেছে—আগে মুখে বলা হতো, এখন সেটা সামাজিকমাধ্যমে লেখা হয়।

তার ভাষ্য, আমরা এখনো নারীদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছি। এখনো গায়ের রং, শরীরের গঠন—এসব নিয়ে মন্তব্য করছি, এখন সেটা সামাজিকমাধ্যমে বেশি হচ্ছে।

যদিও তিনি স্বীকার করেন যে, সামাজিকমাধ্যমের অনেক ভালো দিকও আছে। তবে নারীদের ওপর অতিরিক্ত ঘৃণা ও ট্রলিং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি সবার প্রতি, বিশেষ করে নারীদের প্রতি আহ্বান জানান, অন্য নারীদের জীবনযাপন নিয়ে অযথা সমালোচনা না করতে।
হানিয়া আমির বলেন, সবাইকে নিজের মতো করে বাঁচতে দেওয়া দরকার।

LATEST POSTS

গাজায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার করল ইসরায়েলি সেনাবাহিনী

দুই বছরের বেশি সময় ধরে গাজায় হত্যাযজ্ঞ চালানোর পর প্রথমবারের মতো ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ৭০ হাজার মানুষের নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।আজ শুক্রবার সিএনএনের...

‘আমাদের ক্ষমা চাইতে হবে না, চাঁদাবাজির জন্য আপনারা ক্ষমা চান’

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেছেন, আমাদের নাকি আগে ক্ষমা চাইতে হবে, তারপর ভোট চাইতে হবে।তিনি আরও বলেন, আমাদের ক্ষমা চাইতে হবে...

‘এরকম পরিবেশ কোনো ফ্র্যাঞ্চাইজিতে আমি পাইনি’

মাঠে নামার আগের দিন শেখ মেহেদী হাসানরা জানলেন, যে মালিকপক্ষ দলটা সাজিয়েছে, তারাই আর থাকছে না। মানে দল পরিচালনায় অপারগতা জানিয়ে চলে গেছে। অগত্যা বাধ্য...

রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশব্যাপী রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিরাপত্তা জোরদার করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ বৃহস্পতিবার...

Most Popular