Homeসারাদেশমোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার পর যা নিয়ে পালিয়েছেন গৃহকর্মী

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার পর যা নিয়ে পালিয়েছেন গৃহকর্মী

-

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গৃহকর্মী ‘আয়েশা’ ওই বাসা থেকে একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, কিছু স্বর্ণালঙ্কাকার ও নগদ টাকা নিয়ে পালিয়েছেন বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

স্বর্ণালঙ্কাকারের মধ্যে আছে—নিহত লাইলা আফরোজের একটি সোনার চেইন।

গতকাল সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসা থেকে লাইলা আফরোজ ও তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা নওয়াল বিনতে আজিজের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার চার দিন আগে আয়েশা সেখানে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। সন্দেহ করা হচ্ছে, তিনিই মা–মেয়েকে হত্যা করেছেন।

নিহতদের এক আত্মীয় জানান, তারা নিহতদের দাফন–কাফনে ব্যস্ত ছিলেন, তাই এখনো নিশ্চিত হতে পারেননি বাসা থেকে ঠিক কী কী জিনিস চুরি হয়েছে।

তিনি বলেন, ‘শুরুতে আমরা দেখতে পাই, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও কিছু নগদ টাকা। পরে সিআইডির ফরেনসিক দল ঘরে ঢুকে তাদের কাজ শুরু করলে আমরা বাইরে চলে যাই। এরপর হাসপাতালে কাজকর্ম ও নাটোরের গ্রামে দাফনের প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম।’

তিনি আরও বলেন, ‘বাসার দরজা ও অন্যান্য লকারের চাবিগুলো একসঙ্গে একটি কি-রিংয়ে রাখা ছিল। হত্যার আগের দিনই ওই চাবির রিংটি হারিয়ে যায়। পরিবারের সন্দেহ, গৃহকর্মীই চাবিটি চুরি করে নিয়ে গেছে এবং সেই চাবি দিয়ে ঘর থেকে জিনিসপত্র সরিয়েছে।’

এদিকে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, মামলায় কিছু অগ্রগতি হয়েছে।

তিনি জানান, ‘গতরাতে গৃহকর্মীকে গ্রেপ্তারে দুই দফা অভিযান চালিয়েছি, কিন্তু খোঁজ পাওয়া যায়নি। গোয়েন্দাদের সহযোগিতায় অভিযান চলছে। পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীর সাহায্যও চাওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, পিবিআই ও সিআইডি ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে সন্দেহভাজনের চুল।

তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই ভালো খবর দিতে পারবো বলে আশা করি।’

তিনি জানান, আয়েশা মাত্র চার দিন কাজ করলেও তার সম্পর্কে কিছু তথ্য পুলিশের কাছে আছে। পরিবারের সঙ্গে ফোনে তার কোনো যোগাযোগ ছিল না। এছাড়া, তিনি বোরকা পরে থাকায় বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরায় তার মুখ ধরা পড়েনি।

‘পুলিশ এখনো বোরকাটি উদ্ধার করতে পারেনি। আমাদের সন্দেহ, সে রক্তমাখা বোরকাসহ পালিয়ে গেছে,’ বলেন তিনি।

তিনি আরও জানান, আমরা ধারণা করছি, হত্যাকারী বাসার বাইরে থেকে অস্ত্র নিয়ে এসেছে। কারণ বাসার রান্নাঘরে এমন ছুরি পাওয়া যায় না।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, গতকালের এই ডাবল মার্ডারের ঘটনায় গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। নিহত লাইলা আফরোজের স্বামী এজেডএম আজিজুল ইসলাম (৪৮) মামলাটি করেন।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস পরে কাঁধে একটি ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যান।

LATEST POSTS

ইরানে শিগগির স্বৈরাচারের পতন হবে: নেতানিয়াহু

গত তিন বছরের মধ্যে ইরানে সবচেয়ে বড় আকারের সরকারবিরোধী বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা কর্তৃত্ববাদী সরকারের...

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের  উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে।আজ শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব...

বাংলাদেশ সফরের সময় বদলাতে পারে পাকিস্তান

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের সূচির কারণে বাংলাদেশ সফরের নির্ধারিত সময় বদলাতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই দেশের ক্রিকেট বোর্ডই সূচি সংঘাত এড়াতে...

তামাকে বছরে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা

তামাক খাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায়, তামাক ব্যবহার ও উৎপাদনের ফলে সৃষ্ট আর্থিক ক্ষতির পরিমাণ তার দ্বিগুণের বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা...

Most Popular