Homeসারাদেশমেট্রোরেল কর্মীদের ‘সর্বাত্মক কর্মবিরতি’র ডাক, সেবা চালু রাখার ঘোষণা কর্তৃপক্ষের

মেট্রোরেল কর্মীদের ‘সর্বাত্মক কর্মবিরতি’র ডাক, সেবা চালু রাখার ঘোষণা কর্তৃপক্ষের

-

আগামীকাল শুক্রবার মেট্রোরেল চলবে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। মেট্রোরেল কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতির ডাকা দিলেও, কর্তৃপক্ষ বলছে সেবা চালু থাকবে।

দীর্ঘদিনের দাবি অনুযায়ী নিজস্ব চাকরি বিধিমালার দাবিতে গত ৪ ডিসেম্বর অবস্থান কর্মসূচি পালন করেন মেট্রো কর্মচারীরা।

পরে তারা ৯ ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুল প্রণয়নে আল্টিমেটাম দেন।

কিন্তু এ দাবিও পূরণ না হওয়ায় মেট্রো কর্মচারীরা ১২ ডিসেম্বর থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন।

এ অবস্থায় আজ বৃহস্পতিবার কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসে কর্তৃপক্ষ। তবে, বৈঠকে কোনো সমাধান আসেনি বলে জানান বৈঠকে উপস্থিত ২ কর্মচারী।

এতে আগামীকাল শুক্রবার মেট্রোরেল চলবে কি না, তা নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্মচারীরা জানান, কর্তৃপক্ষ ১১ ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুলস প্রণয়ন করতে না পারায় ডিএমটিসিএলের নিয়মিত সব কর্মকর্তা-কর্মচারীরা আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবে।

দুই কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সর্বাত্মক কর্মবিরতি চলাকালে মেট্রোরেলের যাত্রীসেবা দেওয়া থেকে আমরা বিরত থাকব।’

তারা আরও জানান, চাকরিবিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত প্রতিদিন সব কর্মকর্তা-কর্মচারীরা ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।

‘ডিএমটিসিএলের নিয়মিত কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ’ ব্যানারে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সৃষ্ট জনদুর্ভোগের জন্য দায়ভার সম্পূর্ণভাবে ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর বর্তাবে।’

এদিকে রাত ৯টার দিকে ডিএমটিসিএল কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানায়, ‘মেট্রোরেলের যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।’

যোগাযোগ করা হলে মেট্রোরেল পরিচালনা সংস্থা ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা (ডেপুটি ডিরেক্টর) মো. আহসান উল্লাহ শরিফী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের যা বলার ফেসবুক পেজ থেকে বলে দিয়েছি।’ 

উল্লেখ্য, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠানটির ৯০০ জনের বেশি নিয়মিত কর্মকর্তা-কর্মচারীর জন্য কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন করা হয়নি। এতে এই কর্মীরা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, ওভারটাইম ও দীর্ঘমেয়াদি পদোন্নতির সুযোগসহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

LATEST POSTS

আইপিএলে নিলামে সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়লেন গ্রিন

এবার আইপিএলের মিনি নিলামে ক্যামেরন গ্রিনকে নিয়েই টানাটানির আভাস ছিলো, হলোও তাই। অজি অলরাউন্ডার রীতিমতো রেকর্ড গড়েছেন। ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে...

‘আদিবাসী’ স্বীকৃতি কি রাষ্ট্রকে দুর্বল করে, নাকি শক্তিশালী?

প্রতি বছরের ৯ আগস্ট বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। এটি শুধু একটি প্রতীকী আয়োজন নয়; এটি বিশ্বের প্রায় সাড়ে ৪৭ কোটি আদিবাসী মানুষের অস্তিত্ব,...

ঈদের আগে রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্ধারিত কোরবানির হাট এলাকায় ঈদুল আজহার আগের দিন পর্যন্ত ১২ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।আজ রোববার প্রতিটি তফশিলি...

ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে যা বললেন ৫ তারকা

তানিম নূর গত ঈদে ‘উৎসব’ চলচ্চিত্র পরিচালনা করে হইচই ফেলে দেন। দর্শকদের ভালোবাসায় সিক্ত হয় ‘উৎসব’ এবং ব্যবসাসফলও হয়। এবার তিনি নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’...

Most Popular