Homeসারাদেশমানিকগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে ২ ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে ২ ককটেল বিস্ফোরণ

-

মানিকগঞ্জের পৃথক দুই স্থানে ১০ মিনিটের ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে প্রথমে শহরের জেলা পরিষদ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পর কয়েক মিনিট পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। 

দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর মানুষ এদিক-ওদিক ছুটতে থাকে। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। 

LATEST POSTS

রিয়াল ছাড়ছেন ব্রাজিলিয়ান বিস্ময়বালক এন্দ্রিক!

অবশেষে এন্দ্রিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান হচ্ছে। ব্রাজিলিয়ান বিস্ময়বালককে ছয় মাসের লোনে দলে নিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ফরাসি ক্লাব লিওঁ। লিগ আঁ-তে আলেকজান্দ্র...

ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকা বা ভ্যাকসিন কতটা কার্যকরী

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৪০০ কোটি মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে বসবাস করছেন। বাংলাদেশে ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব অনেক আগে...

মধ্যপ্রাচ্যে সংঘাতে জ্বালানি আমদানির খরচ বেড়েছে ৮৫ শতাংশ

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশের জ্বালানি আমদানি খরচ ৮৫ শতাংশ বেড়েছে। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশের আমদানি...

চিত্রা চরিত্রের জন্য দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি: সাবিলা নূর

সাবিলা নূর অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। তানিম নূর পরিচালিত এই সিনেমায় চিত্রা চরিত্রে অভিনয় করেছেন তিনি। জানালেন, দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন...

Most Popular