Homeসারাদেশমানিকগঞ্জে প্রথম আলোর সুধী সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জে প্রথম আলোর সুধী সমাবেশ অনুষ্ঠিত

-

মানিকগঞ্জে প্রথম আলোর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন। সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য সোহাগ হোসেন ও সামিয়া জামান।

অনুষ্ঠানে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুজ্জামান বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রথম আলো সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রথম আলোর এই ভূমিকা সারাদেশ উপকৃত হবে। প্রথম আলো অতীতে মতো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশা করি। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবদুল্লাহ আল মামুন বলেন, প্রথম আলো আমাদের চোখ খুলে দিয়েছে এবং সেই চোখ আমাদের খোলা থাকবে। খোলা চোখে প্রথম আলো ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে প্রত্যাশা করি।। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদ মো. রবিন, সুজনের জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. ইন্তাজ উদ্দিন, অধ্যাপক মো. আবদুর রউফ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ এফ এম নূরতাজ আলম বাহার, জামায়াতে ইসলামীর জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।  

 

LATEST POSTS

খেলোয়াড়রা তাদের সর্বস্ব ঢেলে দিয়েছে: আলোনসো

ম্যানচেস্টার সিটির কাছে হারলেও দলকে দোষারোপ করার বদলে লড়াকু মানসিকতার প্রশংসায় ভাসালেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। অথচ বার্নাব্যুতে ২-১ গোলে হারের ফলে তার চাকরিই...

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।আজ শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,...

জাভেদের মতো নায়কের জীবদ্দশায় পুরস্কার না পাওয়া দুঃখজনক: ববিতা

সদ্য প্রয়াত নায়ক ইলিয়াস জাভেদের সঙ্গে জুটি বেঁধে অনেক সিনেমায় অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা। সে সময় দর্শকদের হৃদয়ে দাগ কাটে রুপালি পর্দার...

ভেনেজুয়েলার পর কি ইরান, আলি খামেনি কি মস্কো পালানোর পরিকল্পনা করছেন

ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। এর প্রভাব পড়েছে প্রায় ১২ হাজার কিলোমিটার দূরে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলা থেকে সেই...

Most Popular