Homeবিনোদনমাকে ৮০ লাখ রুপির গাড়ি উপহার দিলেন আল্লু অর্জুন

মাকে ৮০ লাখ রুপির গাড়ি উপহার দিলেন আল্লু অর্জুন

-

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার আল্লু অর্জুন মাকে প্রায় ৮০ লাখ রুপি দামের একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেতা তার মাকে একটি নতুন লেক্সাস এনএক্স বিলাসবহুল এসইউভি গাড়ি উপহার দেন। এই আবেগঘন মুহূর্তের ছবি প্রকাশের পর ভক্তরা অভিনেতার প্রশংসা করেন এবং তার মাকে নারী দিবসের শুভেচ্ছা জানান।

বলিউড হাঙ্গামা জানায়, ভারতে এই গাড়িটির দাম ভ্যারিয়েন্ট অনুযায়ী প্রায় ৭৩ লাখ থেকে ৮০ লাখ রুপি পর্যন্ত। আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার জন্য গাড়িটি বিলাসবহুল এসইউভি সেগমেন্টে বেশ জনপ্রিয়।

পরিবারের প্রতি ভালোবাসার জন্য বরাবরই পরিচিত আল্লু অর্জুন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রায়ই পরিবারের সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন।

অন্যদিকে পেশাগত দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই তারকা। ‘পুষ্পা: দ্য  রুল’ সিনেমার সাফল্যের পর নতুন কয়েকটি বড় প্রকল্পে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

LATEST POSTS

উৎপাদনশীলতা বৃদ্ধি ছাড়া সরকারি ব্যয় মূল্যস্ফীতি বাড়াতে পারে: সিপিডি

আগামী অর্থবছরের জন্য সরকারের উচ্চাভিলাষী ব্যয় পরিকল্পনা উৎপাদনশীলতা বৃদ্ধি করতে না পারলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।আজ...

‘ওয়ান বক্স’ পলিসিতে হোঁচট: গুরুত্বপূর্ণ আসনে ভোটের হিসাব পাল্টে যেতে পারে

ধর্মভিত্তিক দলগুলোর ভোট 'এক বাক্সে' আনার লক্ষ্যে যে ১১ দলীয় ঐক্য গঠনের প্রক্রিয়া চলছিল, তা থেকে সরে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। এর ফলে বড়...

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ উড়োজাহাজ নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।বার্তা সংস্থা এএফপি জানায়, আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১টার পর উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ...

ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব শুরু আসিফ নজরুলের

যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রথম সরকারি কার্যক্রম শুরু করেছেন আসিফ নজরুল। এ উপলক্ষে তিনি জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) সফর...

Most Popular