Homeবিনোদন'মাইনাস ২-৩ ডিগ্রিতে আগে কখনো শুটিং করিনি'

‘মাইনাস ২-৩ ডিগ্রিতে আগে কখনো শুটিং করিনি’

-

চঞ্চল চৌধুরী এখন ব্যস্ত সময় পার করছেন তিনটি নতুন সিনেমা নিয়ে। সিনেমাগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ এবং লিসা গাজীর ‘শাস্তি’। এর মধ্যে ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর দৃশ্যধারণের কাজ অনেকটাই শেষ পর্যায়ে। শিগগিরই শুরু হবে ‘শাস্তি’ সিনেমার শুটিং।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে নির্মিত হতে যাওয়া সিনেমাটিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে থাকছেন পরীমনি। এ প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘পরীমনি অভিনেত্রী হিসেবে ভালো। গিয়াসউদ্দিন সেলিমের “স্বপ্নজাল” ও “গুণিন” সিনেমায় তিনি দারুণ অভিনয় করেছেন। পর্দায় তাকে বেশ সুন্দর লাগে, দর্শকরা মোহিত হন।’ তিনি আরও বলেন, ‘পরীমনির জন্য ভালো মানের কাজ দরকার। ভালো নির্মাতার সিনেমা পেলে তিনি আরও ভালো করবেন।’

রেদওয়ান রনির ‘দম’ সিনেমাটির শুটিং হয়েছে কাজাখস্তান ও পাবনার একটি গ্রামে। এতে চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরিসহ আরও অনেকে। চঞ্চল বলেন, ‘দম সিনেমার গল্পটা ভীষণ সংগ্রামের। আফরান নিশো অসাধারণ অভিনয় করেছেন। প্রত্যেকে যার যার জায়গা থেকে সেরাটা দিয়েছেন।’

‘দম’ নিয়ে তিনি বলেন, এই সিনেমায় পেশাদার টিম ছিল। বাংলাদেশ ও কাজাখস্তান মিলিয়ে টেকনিক্যাল কাজ করেছে। এমন একটি গল্পে অভিনয় করে দারুণ ভালো লাগা ও তৃপ্তি কাজ করেছে।

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘মাইনাস ২ বা ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগে কখনো শুটিং করিনি। প্রচণ্ড শীতের মধ্যে কাজ করতে গিয়ে পুরো টিমকে অনেক কষ্ট করতে হয়েছে। সব দৃশ্যে তো আর শীতের কাপড় পরা যেত না। একটা করে দৃশ্য শেষ করেই গাড়িতে এসে বসতাম, যেখানে হিটার থাকত। এত কষ্টের পর এমন একটি গল্পে অভিনয় করে দারুণ ভালো লাগা ও তৃপ্তি কাজ করেছে।’

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তানিম নূর নির্মাণ করছেন ‘বনলতা এক্সপ্রেস’। এই সিনেমার বেশির ভাগ দৃশ্যের শুটিং হয়েছে ট্রেনের ভেতরে। চঞ্চল বলেন, ‘হুমায়ূন আহমেদের গল্প চুম্বকের মতো টানে। তিনি তো গল্পের জাদুকর। তার উপন্যাস থেকে দারুণ একটি চিত্রনাট্য করা হয়েছে। বিশাল টিম নিয়ে শুটিং হয়েছে। ট্রেন এবং হেলিকপ্টার ব্যবহার করতে হয়েছে। মূলত এটি একটি যাত্রাপথের গল্প।’

‘বনলতা এক্সপ্রেস’-এ নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘এই সিনেমায় প্রত্যেকের চরিত্রের গুরুত্ব রয়েছে। আসলে গল্পটাই এখানে নায়ক।’ সিনেমায় মোশাররফ করিম ও বাঁধনসহ একঝাঁক শিল্পী অভিনয় করেছেন।

এ ছাড়া রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমার শুটিংও শেষ করেছেন চঞ্চল চৌধুরী। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা সম্পর্কে তিনি বলেন, ‘আন্ধার সিনেমায় নতুন একটি চরিত্রে কাজ করেছি। এটিও একটি ভালো কাজ হতে যাচ্ছে।’

LATEST POSTS

দেশের অর্থনীতিতে ‘ভূমিকম্পের মতো’ ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ

বিশ্বের বড় ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বাড়লে তার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না। এর ধাক্কা তেলের বাজার, সমুদ্রপথে পণ্য পরিবহন, প্রবাসী শ্রমবাজার ও...

মারা গেছেন প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি তাতিয়ানা

প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি তাতিয়ানা শ্লসবার্গ (৩৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।আজ বুধবার তাতিয়ানার পরিবারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।জন এফ...

মনোনয়ন নিয়ে বিএনপির ক্ষোভ, রেলপথে আগুনে ৬ ঘণ্টা ধরে ট্রেন বন্ধ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভের জেরে রেলপথ অবরোধ করেছে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা।আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গফরগাঁও উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিংয়ে...

জয়সওয়ালের ‘প্রথম’ সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ ভারতের

কুইন্টন ডি ককের সেঞ্চুরি সত্ত্বেও প্রসিধ কৃষ্ণা ও কুলদীপ যাদব মিলে তিনশর বেশ নিচে আটকালেন দক্ষিণ আফ্রিকাকে। রান তাড়ায় বড় উদ্বোধনী জুটিতেই শক্ত ভিত পেয়ে...

Most Popular