Homeআন্তর্জাতিকমধ্যপ্রাচ্যে রোজা শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

মধ্যপ্রাচ্যে রোজা শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

-

বিশ্বের কোটি কোটি মুসলিমের জন্য পবিত্র রমজান মাস আসন্ন। জ্যোতির্বিজ্ঞানীদের প্রাথমিক গণনা অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি পঞ্জিকা অনুযায়ী, মধ্যপ্রাচ্যে রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। তবে ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা শুরু হয়। গত বছর বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হয়েছিল।

রমজান হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করেন।

রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোর একটিতে শবে কদর বা লাইলাতুল কদর পালিত হয়। ২০২৬ সালে পবিত্র লাইলাতুল কদর হতে পারে ১৭ মার্চ রাতে। এই রাত মুসলমানদের কাছে হাজার মাসের চেয়ে উত্তম এবং অত্যন্ত ফজিলতপূর্ণ।

চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে। আইএসিএডির পূর্বাভাস অনুযায়ী, ১৯ মার্চ, বৃহস্পতিবার রমজান শেষ হতে পারে। সে ক্ষেত্রে ২০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

LATEST POSTS

জামায়াতসহ ১১ দল: সমঝোতা না হলে আসন উন্মুক্ত রাখার পরিকল্পনা

আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে না পারলে বিকল্প হিসেবে কিছু নির্বাচনী আসন 'উন্মুক্ত' রাখার কথা ভাবছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ...

নেপালকে উড়িয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশের যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি ধরে রাখার পথে টানা দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। মোহাম্মদ সবুজ, সাদ ইসলামদের দারুণ বোলিংয়ের পর জাওয়াদ আবরারের ফিফটিতে অনায়াসে...

মাহফুজ ও আসিফের পদত্যাগ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে: প্রেস উইং

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গ্রহণ করেছেন।আজ বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ কথা...

শুধু রাজনৈতিক প্রজ্ঞা নয়, অর্থনৈতিক জ্ঞানও প্রয়োজন

আমরা বাংলাদেশিরা গণতন্ত্রকে ভালোবাসি, লালন করি এবং এর জন্য সংগ্রাম করি। কিন্তু, বারবার গণতন্ত্রকে টেকসই করে তুলতে ব্যর্থ হয়েছি। সদ্য আমরা জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী...

Most Popular