Homeরাজনীতিভাষণ দিচ্ছেন তারেক রহমান

ভাষণ দিচ্ছেন তারেক রহমান

-

লাখো নেতাকর্মীর স্লোগান আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে তিনি ভাষণ শুরু করেন।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বুলেটপ্রুফ বাসটি পূর্বাচল এক্সপ্রেসওয়েতে পৌঁছায়।

সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনীতে থাকা বাসটি সংবর্ধনা মঞ্চে পৌঁছায়। দীর্ঘ দিন পর নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানে অপেক্ষমাণ লাখো নেতাকর্মী। বাসটি পৌঁছামাত্রই চারপাশ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানকে একনজর দেখতে সকাল থেকেই ৩০০ ফিট এলাকায় জনস্রোত তৈরি হয়েছে। এখানে মঞ্চে উঠে তিনি জনতার উদ্দেশে ভাষণ দেবেন।

LATEST POSTS

‘অব্যাহত সামরিক অভিযানের’ মধ্যেই মিয়ানমারে নির্বাচন কাল

সামরিক অভ্যুত্থানের পর পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে আগামীকাল রোববার শুরু হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের তথ্য...

গ্রেইভসের ডাবল সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ডের রোমাঞ্চ জাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের ড্র

লক্ষ্য ৫৩১, প্রথম ইনিংসে স্রেফ ১৬৭ রানে আটকে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বড় ব্যবধানে হারই তখন সম্ভাব্য বাস্তবতা। বিশাল লক্ষ্যে নড়বড়ে শুরুর পর অবিশ্বাস্য দৃঢ়তা দেখান...

তিন পার্বত্য জেলার স্কুলে স্টারলিংক চালু করতে চুক্তি সই

খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি জেলার পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের ই-লার্নিংসহ ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে তিন জেলা পরিষদের সঙ্গে পৃথক চুক্তি সই করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড...

৭ মার্চের ভাষণ বাজানো এত বড় অপরাধ?

একটি ঐতিহাসিক ভাষণ বাজানোর অভিযোগে একজন ছাত্রনেত্রী দেড় মাস ধরে কারাগারে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দেশের অন্যতম কঠোর সন্ত্রাসবিরোধী আইনে। তিন দফায় তার জামিন...

Most Popular