Homeবিনোদনভালোবাসা দিবসের আগেই ‘যে কথা হয়নি বলা’

ভালোবাসা দিবসের আগেই ‘যে কথা হয়নি বলা’

-

সময়ের আলোচিত জুটি জোভান-নীহাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন পরিচালক জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের নাটকটি প্রচার হবে ভালোবাসা দিবসের আগেই। সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

এ প্রসঙ্গে জোভান বলেন, ‘আমাদের প্রচণ্ড পরিশ্রমের ফসল এই নাটকটি। নীহার সঙ্গে দর্শক আমাকে সবসময়ই পছন্দ করেন। এবার আমাদের জুটি নিয়ে সৌখিন ভাইয়ার নির্মাণ। ভালোবাসা দিবসে দর্শক দারুণ কিছু উপহার পেতে যাচ্ছেন।’

নাজনীন নাহার নীহা বলেন, ‘গল্পটি সহজ, সরল ও সাবলীল। ভালোবাসা দিবসে এমন গল্পই উপভোগ করেন দর্শক।’

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘এই নাটকটি মূলত একটি মিউজিক্যাল ড্রামা। ভালোবাসা দিবসকে মাথায় রেখেই নির্মাণ করেছি। গল্পের জন্য জোভান ও নীহাকেই পারফেক্ট মনে হয়েছে। তাই ওদের নিয়ে নির্মাণ করলাম। আশাকরি দর্শক আমাদের ড্রামাটি দারুণ উপভোগ করবেন।’

‘যে কথা হয়নি বলা’ নাটকে থাকছে দুটি গান। প্রথম গানটির কথা ও সুর সোমেশ্বর অলির। দ্বিতীয় গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন নাজির মাহমুদ।

LATEST POSTS

এপ্রিলে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়াল

দেশে এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে দাঁড়িয়েছে। যা গত মার্চে ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। মূলত খাদ্যবহির্ভূত খাতে ব্যয় বৃদ্ধির কারণেই...

ভেনেজুয়েলা নিয়ে কী পরিকল্পনা, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ভেনেজুয়েলার ওপর এক বছরের চেয়েও 'বেশি সময়' ধরে নিয়ন্ত্রণ বজায় রাখবে। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি...

সাত বছরে আমীর খসরুর আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বার্ষিক আয় গত সাত বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সময়ে তার স্ত্রী তাহেরা আলমের...

মাঠের লড়াই থামাচ্ছেন অস্কার, হৃদ্‌যন্ত্রের জটিলতায় অবসরের সিদ্ধান্ত

ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন বলে খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। সাও পাওলোর হয়ে অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে...

Most Popular