Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়ায় আবারও প্রকাশ্যে গুলি, যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও প্রকাশ্যে গুলি, যুবক আহত

-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আরও একটি প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক যুবক।  

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কালিবাড়ি মোড়ে গুলিতে আহত হন শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে রাব্বি মিয়া (৩০)।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) শাহ মোহাম্মদ আবদুর রউফ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংবাদিকদের গুলিবিদ্ধ রাব্বি জানান, তিনি এক বন্ধুর সঙ্গে একটি সালিশে গিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পরপরই গুলির ঘটনা ঘটে এবং তিনি বুকে গুলিবিদ্ধ হন। তবে হামলাকারীদের তিনি চিনতে পারেননি।

এসপি শাহ মোহাম্মদ আবদুর রউফ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ কাজ করছে এবং যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।’

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

এর আগে, গত ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরে রাস্তার ওপর প্রকাশ্যে গুলিতে ৩ জন আহত হয়। ওই দিনই কয়েক ঘণ্টা পর একই এলাকায় ৩২ বছর বয়সী সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ ওঠে।

তার আগে, ১ নভেম্বর দীর্ঘদিনের বিরোধের জেরে নবীনগর উপজেলার বরিকান্দি গ্রামের একটি রেস্টুরেন্টের ভেতরে ২ জনকে গুলি করে হত্যা করা হয়।

গত ২৪ অক্টোবর একই উপজেলায় সাবেক যুবদল নেতা মফিজুর রহমান মুকুলও গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় হামলাকারীদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

LATEST POSTS

২০৭ র‍্যাঙ্কের ব্যবধান উড়িয়ে চমক বাংলাদেশের গৌরবের

ইয়োনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২৫-এ স্বাগতিক শাটলারদের হতাশার দিনে আশার আলো হয়ে উঠলেন গৌরব সিংহ। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তার থেকে ২০৭ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ান পুশকাল...

নিরাপত্তার নামে ঢাবির ছাত্রী হলে কেন এই নিয়ন্ত্রণ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে একটি নিয়ম চালু আছে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত হলগেট বন্ধ থাকে। রাত ২টার পর প্রতিটি ভবনের নিচের গেটও তালাবদ্ধ...

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মাসুদ খানকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।আজ বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রণালয় চার...

মধ্যপ্রাচ্যে শান্তি চাওয়ায় ট্রলের শিকার নোরা ফাতেহি

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ইরান–ইসরায়েল যুদ্ধের মধ্যে বিশ্বশান্তির আহ্বান জানিয়ে সামাজিকমাধ্যমে একটি বার্তা দেওয়ার পর ভারতের সমালোচনার মুখে পড়েন। ভাইরাল হওয়া সেই বার্তা নিয়ে ট্রোলিং...

Most Popular