Homeঅর্থনীতিবোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়লো

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়লো

-

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়েছে সরকার। নতুন মূল্য ১৯৯ টাকা। এর আগে বোতলজাত সয়াবিন তেলের লিটার ছিল ১৯৫ টাকা।

ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে আজ বুধবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানিয়েছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, আমদানি কমে যাওয়ায় সরবরাহ ঘাটতি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, পাম তেলের দাম অপরিবর্তিত রয়েছে।

LATEST POSTS

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও টিকে থাকবেন কারা?

কিছুদিন আগেও সবাই বলাবলি করছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এসে মানুষের সব কাজ কেড়ে নেবে এবং মানুষকে বেকার করে ছাড়বে। কিন্তু বাস্তব পরিস্থিতি এখন পর্যন্ত...

অভিনব কাশ্যপের বিরুদ্ধে সালমান খানের মানহানি মামলা, যা বলল আদালত

বলিউড অভিনেতা সালমান খান ও নির্মাতা অভিনব কাশ্যপের মধ্যে চলমান মানহানির মামলার রায় দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। আদালত নির্মাতা অভিনব কাশ্যপসহ অন্যদের সালমান খান ও...

জাতিসংঘের ৩১টিসহ ৬৬ সংস্থা-জোট ছাড়ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ৬৬টি আন্তর্জাতিক সংস্থা ও জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে—যার প্রায় অর্ধেকই জাতিসংঘ সংশ্লিষ্ট।ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে জলবায়ু, শ্রম, অভিবাসন ও সামাজিক নীতিনির্ধারণ...

তারেক রহমানের একান্ত সচিব সাত্তার, প্রেস সচিব সালেহ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।একইসঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ...

Most Popular