Homeখেলাধুলাবিজয় দিবসে মিরাজের ‘অদম্য’ ও শান্তর ‘অপরাজেয়’ দলে যারা খেলবেন

বিজয় দিবসে মিরাজের ‘অদম্য’ ও শান্তর ‘অপরাজেয়’ দলে যারা খেলবেন

-

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোশিয়েশন (কোয়াব)’র আয়োজনে প্রীতি ম্যাচ খেলবেন বাংলাদেশের বর্তমান ক্রিকেটাররা। এজন্য তৈরি করা হয়েছে দুটি দল। যার একটির নেতৃত্বে থাকবেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অন্যটি সামলাবেন  ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মিরাজের দলের নাম রাখা হয়েছে অদম্য। শান্তর দল ‘অপরাজেয়।’ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর, বিজয় দিবসের দিন বিকেল সাড়ে ৫টায় শুরু হবে এই ম্যাচ।

দর্শকরাও উপভোগ করতে পারবেন এই প্রীতি ম্যাচ। সেজন্য www.gobcbticket.com সাইটে গিয়ে টিকেট কিনতে হবে তাদের। যারা মাঠে যেতে পারবেন না, ঘরে বসে উপভোগ করতে তাদের চোখ রাখতে হবে টি-স্পোর্টসের পর্দায়।

বিজয় দিবসের সকালেও মিরপুরে আছে আরেক প্রীতি ম্যাচ। প্রতি বছরের মতো এবারও বিসিবির উদ্যোগে মাঠে লড়বে শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ। যেখানে মূলত খেলবেন দেশের সাবেক ক্রিকেটাররা।

অদম্য: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলি, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম।

অপরাজেয়:  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, জিসান আলম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, এসএম মেহরুব, রাকিবুল হাসান, রিপন মন্ডল, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।

LATEST POSTS

রুবিওকে কিউবার পরবর্তী নেতা করার ইঙ্গিত, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের একটি পোস্ট শেয়ার করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার ভবিষ্যৎ নেতা করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।একইসঙ্গে দ্রুত সমঝোতায় না এলে কিউবাকে...

জামায়াত ও ইসলামী আন্দোলনের আসন সমঝোতায় জটিল জট

ইসলামপন্থী দলগুলোর ভোট 'এক বাক্সে' আনার লক্ষ্যে দীর্ঘ তিন মাস ধরে চলা আলোচনার পরও আসন ভাগাভাগির জট খুলতে পারছে না জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন...

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার পর যা নিয়ে পালিয়েছেন গৃহকর্মী

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গৃহকর্মী 'আয়েশা' ওই বাসা থেকে একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, কিছু স্বর্ণালঙ্কাকার ও নগদ টাকা নিয়ে...

আবদুল্লাহ আবু সায়ীদ: এক আলোকযাত্রার নাম

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন ২৫ জুলাই। এটি কেবল একজন শিক্ষক, লেখক বা সংগঠকের জন্মদিন নয়; বরং এমন এক মানুষের জীবন ও কর্মকে স্মরণ করার...

Most Popular