Homeখেলাধুলাবিগ ব্যাশে অভিষেকে আঁটসাঁট রিশাদ 

বিগ ব্যাশে অভিষেকে আঁটসাঁট রিশাদ 

-

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের আসরে অভিষেকে নজর কেড়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন। এই লেগ স্পিনার উইকেট না পেলেও রান আটকে দেওয়ার কাজটা করেছেন দারুণভাবে। 

হোবার্ট হ্যারিকেন্সের সিডনি থান্ডার্ডের বিপক্ষে আজ হোবার্টে অভিষেক হয় রিশাদের। ৩ ওভার বল করার সুযোগ পেয়ে ১৮ রান দেন রিশাদ। টস জিতে বোলিং বেছে নেওয়া হোবার্টের হয়ে পাওয়ার প্লের ভেতর এক ওভার বল করেন রিশাদ। বাকি দুই ওভার করেন পাওয়ার প্লের পর। নিজের কোটার শেষ ওভারটি আর করা হয়নি তার। 

পাওয়ার প্লেতেই বল হাতে পান রিশাদ। পঞ্চম ওভারে এসে বিগ ব্যাশে নিজের প্রথম ওভারে মাত্র ৬ রান দেন বাংলাদেশের লেগ স্পিনার। ৭ম ওভারে রিশাদের কাছ থেকে ৪ রান নিতে পারেন ক্যামেরন বেনক্রফট, স্যাম কনস্টাস। নিজের তৃতীয় ওভারে বল করতে এসে এক বাউন্ডারি হজম করে ৭ রান দেন রিশাদ। 

এদিক হোবার্টের হয়ে ৩৪ রানে ৩ উইকেট নেন বিলি স্টানলেক, ক্রস জর্ডার ৩৬ রান দিয়ে পান ২ উইকেট। রিশাদের বিপক্ষে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৬ রান করেছে সিডনি থান্ডার্স। ৪৪ বলে দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন বেনক্রফট। 

 

LATEST POSTS

মাচাদোকে ওয়াশিংটনে ডাকলেন ট্রাম্প, আতঙ্কে কারাকাস

ভেনেজুয়েলার শান্তিতে নোবেল জয়ী বিরোধীদলের নেতা মারিয়া কোরিনা মাচাদোকে ওয়াশিংটনে ডেকে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বভাবতই, এই অপ্রত্যাশিত ঘোষণায় কারাকাসে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার...

‘অপমানিত’ বোধ করায় মেয়াদের অর্ধেক পথেই পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি 

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরেই পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বঙ্গভবন থেকে আজ বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক হোয়াটসঅ্যাপ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন...

জাকারবার্গের ভাবনায় ‘সবার জন্য এআই’, প্রতিযোগিতায় মেটার নতুন মডেল

ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর বিধিনিষেধ কমানোর পক্ষে মত দিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। একইসঙ্গে ব্যক্তিগত কম্পিউটারেও চালানো যাবে, এমন একটি...

ফলাফল কেবল সংখ্যা, জীবন তারচেয়েও অনেক বড়

আজ বাংলাদেশের লাখো শিক্ষার্থীর জীবনে একটি বিশেষ দিন। প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। কারো ঘরে আনন্দ, কারো চোখে স্বস্তির জল, আবার...

Most Popular