Homeঅর্থনীতিবাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

-

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

আজ শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ এপ্রিল রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয়।

মাহবুবুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচে জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের, অর্থ মন্ত্রণালয়ের অধীনে সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন।

গত বছরের ২৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তার পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সততা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার অকাল মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ প্রশাসককে হারালো, যা পূরণ করা কঠিন।

LATEST POSTS

মানিকগঞ্জে প্রথম আলোর সুধী সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জে প্রথম আলোর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর...

জাভেদের মতো নায়কের জীবদ্দশায় পুরস্কার না পাওয়া দুঃখজনক: ববিতা

সদ্য প্রয়াত নায়ক ইলিয়াস জাভেদের সঙ্গে জুটি বেঁধে অনেক সিনেমায় অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা। সে সময় দর্শকদের হৃদয়ে দাগ কাটে রুপালি পর্দার...

ভেনেজুয়েলার পর কি ইরান, আলি খামেনি কি মস্কো পালানোর পরিকল্পনা করছেন

ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। এর প্রভাব পড়েছে প্রায় ১২ হাজার কিলোমিটার দূরে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলা থেকে সেই...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক বিষয়ে যা জানালেন জামায়াতের আমির

ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক বিষয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।আজ বৃহস্পতিবার...

Most Popular