Homeসারাদেশবাংলাদেশে ভারতীয় মিশন-পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার, প্রত্যাশা নয়াদিল্লির

বাংলাদেশে ভারতীয় মিশন-পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার, প্রত্যাশা নয়াদিল্লির

-

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলবের ঘটনায় ব্যাখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তারা বলছে, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়।

এ বিষয়ে আজ বুধবার দুপুরে একটি বিজ্ঞপ্তি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ‘বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। এসময় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা ঘোষণা করা “কিছু চরমপন্থী গোষ্ঠীর” কর্মকাণ্ডের দিকে বিশেষভাবে তার দৃষ্টি আকর্ষণ করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে “চরমপন্থী মহল” যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। দুঃখজনকভাবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তদন্ত করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্যপ্রমাণও বিনিময় করেনি।’

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে, যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে ভারত এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে, এমনটাই অন্তর্বর্তী সরকারের কাছে নয়াদিল্লির প্রত্যাশা।’

এর আগে, আজ দুপুরে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের চার দিন পর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। 

LATEST POSTS

ক্লডের সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ অ্যানথ্রপিকের

এআই চ্যাটবট ‘ক্লড’-এর সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।সম্প্রতি অ্যানথ্রপিক তাদের এআই ব্যবহারের নীতিমালায় এই নতুন শর্ত যুক্ত করেছে। তারা বলেছে,...

এডিপি বাস্তবায়ন ৫০ বছরে সর্বনিম্ন

সদ্য সমাপ্ত অর্থবছরে বরাদ্দের বিপরীতে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৫ শতাংশ, যা গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন।পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ...

শুরু হচ্ছে ওয়েব অনুষ্ঠান ‘অণিমার গানঘর’

রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়ের উপস্থাপনায় শুরু হতে যাচ্ছে নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’। সংস্কৃতিজগতের নানা শাখার ব্যক্তিদের নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। এতে অতিথিদের ভাবনা ও জীবনদর্শন...

কিছু খারাপ লোক বিভেদ সৃষ্টি করতে চায়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু খারাপ লোক আছে, যারা বিভেদ সৃষ্টি করতে চায়।এ ব্যাপারে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজ সোমবার ঠাকুরগাঁওয়ের...

Most Popular