Homeঅর্থনীতিবাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ: আইএমএফ

বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ: আইএমএফ

-

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসে জানানো হয়েছে।

সম্প্রতি সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকা সফর শেষ করার পর আজ বৃহস্পতিবার আইএমএফের এক বিবৃতিতে এই পূর্বাভাসের কথা জানানো হয়।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন ঋণ কর্মসূচির আবেদনের পরিপ্রেক্ষিতে আইএমএফের প্রতিনিধি দল ঢাকা সফর করে।

আইএমএফের বিবৃতিতে বলা হয়, এই সফরে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করার এবং সরকারের সংস্কারের অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করার একটি সুযোগ তৈরি হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ এখনো বড় ধরনের রাজস্ব, আর্থিক খাত ও মূল্যস্ফীতির চ্যালেঞ্জের মুখোমুখি। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এই চাপ আরও বেড়েছে। এর ফলে আমদানি ও ভর্তুকি ব্যয় বেড়েছে এবং ব্যাংকিং খাতের নানামুখী চাপের মধ্যেই নতুন করে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৫ শতাংশের সম্ভাবনার কথা জানায়।

আইএমএফ বলছে, রাজস্ব আদায় বাড়াতে সংস্কার কার্যক্রম জোরদার করা এবং ব্যাংকিং খাতের দুর্বলতাগুলো দূর করতে পারলে মধ্যমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতি হতে পারে।

আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং নীতিগত অগ্রাধিকার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’ করেছে বলে বিবৃতিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য রূপরেখা, ঋণের আকার ও এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারের প্রতিশ্রুতিগুলো নিয়ে সামনের মাসগুলোতে আলোচনা চলবে।

LATEST POSTS

রূপপুর প্রকল্প নিয়ে সচেতনতা তৈরিতে ‘নিউক্লিয়ার বাস ট্যুর’

ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে শিগগির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হতে যাচ্ছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু করার আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি...

১ লাখ টাকার মধ্যে সেরা ৫ ল্যাপটপ

বৈশ্বিক সংকটের কারণে স্থানীয় বাজারে র‍্যামের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে ল্যাপটপের দামেও। ফলে নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা থাকলে বাজেট...

৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বাংলাদেশের নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন...

‘ইত্যাদি’র জাদুকরী গান যেভাবে বদলে দেয় শিল্পীদের জীবন

১৯৮৮ সাল থেকে বিটিভিতে প্রচারিত হয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'। হানিফ সংকেতের পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় এই অনুষ্ঠানটি গত সাড়ে তিন দশক ধরেই তুমুল...

Most Popular