Homeখেলাধুলাবয়কটের সিদ্ধান্তে অটল ক্লাবগুলো, প্রথম বিভাগ লিগ অনিশ্চয়তায়

বয়কটের সিদ্ধান্তে অটল ক্লাবগুলো, প্রথম বিভাগ লিগ অনিশ্চয়তায়

-

সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার প্রথম বিভাগসহ বিভিন্ন ঘরোয়া লিগ বয়কটের ঘোষণা দিয়েছিল ৪৫টি ক্লাব। তাদের এই অবস্থানের কারণে প্রথম বিভাগসহ রাজধানীকেন্দ্রিক ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

এর মধ্যেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্লাব প্রতিনিধি ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সঙ্গে বৈঠক শেষে ঘোষণা দেন যে প্রথম বিভাগ ক্রিকেট লিগ আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে।

লিগটি মূলত ১৮ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল, তবে মাত্র ১২টি ক্লাব প্লেয়ার্স ট্রান্সফারে অংশ নেওয়ায় তা প্রথমে ২৫ নভেম্বর, পরে আবার ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে যায়। নতুন তারিখ নিশ্চিত করেই বিসিবি সভাপতি জানান, খেলোয়াড়দের ট্রান্সফার উইন্ডো বাড়িয়ে ৫ ও ৬ ডিসেম্বর করা হয়েছে।

তবে ক্লাবগুলো তাদের বয়কট সিদ্ধান্ত থেকে সরেনি। মঙ্গলবার পুনরায় আলোচনায় বসে ক্লাবগুলো জানিয়ে দেয়, তারা তাদের চলমান আন্দোলন অব্যাহত রাখবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা বয়কট প্রত্যাহারের কোনো উদ্যোগ নেবে না।

মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান মঙ্গলবার সংবাদ সম্মেলনে উপস্থিত ক্লাব সংগঠকদের উদ্দেশে বলেন, ‘বয়কট নিয়ে আমাদের অবস্থান আগের মতোই আছে। মোহামেডান আপনাদের সঙ্গে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।’

এ অবস্থায় প্রথম বিভাগসহ ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতাগুলোর আয়োজন এখনো গভীর অনিশ্চয়তায় ঝুলে আছে।

LATEST POSTS

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনার কথা জানা গেছে।বিয়ের এক বছরের মাথায় তাদের এই বিচ্ছেদের সম্ভাবনার কথা জানা...

বন্ডাই বিচের বন্দুক হামলার জেরে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়ার বন্দুক নিয়ন্ত্রণ আইন

অস্ট্রেলিয়ার জনবহুল নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্দুকের মালিকানা নিয়ে তেমন কোনো বিধিনিষেধ নেই।অর্থাৎ, পুলিশকে যৌক্তিক কারণ দেখাতে পারলে তাত্ত্বিকভাবে 'অসীম' সংখ্যক বন্দুকের মালিক হতে পারেন...

তারেক রহমানের প্রত্যাবর্তন: ১০ রুটে বিশেষ ট্রেন, নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ২৫ ডিসেম্বর দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে ১০টি রুটে বিশেষ ট্রেন চালাবে এবং...

র‍্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি, পারভেজের বড় লাফ 

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বল করার ফল পেলেন মোস্তাফিজুর রহমান। দলকে সিরিজ জেতানোর পাশাপাশি বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন...

Most Popular