Homeরাজনীতিবগুড়ায় জামায়াতের মিছিলে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বগুড়ায় জামায়াতের মিছিলে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

-

বগুড়ার ধুনটে গণভোটের পক্ষে প্রচারণায় নামা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল করিম বাদী হয়ে গতরাতে ধুনট থানায় মামলা করেন। মামলায় বিএনপির ১৪ জন স্থানীয় নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে এলাঙ্গী বাজার এলাকায় গণভোটের পক্ষে প্রচার চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় বিএনপির প্রায় ২০০ নেতাকর্মী ও সমর্থক তাদের বাধা দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

আব্দুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল বিকেল ৫টার দিকে এলাঙ্গী বাজার এলাকায় আমাদের কর্মীরা গণভোটের প্রচার চালাচ্ছিলেন। এ সময় বিএনপির স্থানীয় প্রায় ২০০ নেতাকর্মী ও সমর্থক আমাদের বাধা দেয়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এতে আমাদের ৭ জন নেতাকর্মী আহত হন।’

হামলায় আহতরা হলেন আইয়ুব আলী (৫০), মাসুদ রানা (৪৯), জিয়াউর রহমান (৪৫), জিয়াউর রহমান ঠান্ডু (৪৩), আবু বক্কার (৪৮), মো. সামিউল ইসলাম সনেট (৩০) ও রবিউল ইসলাম (৪৩)। আহতদের মধ্যে সামিউল ইসলাম সনেটকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে ধুনট উপজেলা বিএনপির সভাপতি এ কে এম তৌহিদুল আলম মামুন বলেন, ‘গতকাল যে ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যেকোনো পরিস্থিতিতে সহনশীল থাকার পরামর্শ দিয়েছেন। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে।’

LATEST POSTS

গঠিত হয়েছে ‘গাজা শান্তি পর্ষদ’, চেয়ারম্যান ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প গাজায় হামাস ও ইসরায়েলের সংঘাত বন্ধের উদ্যোগে আদাজল খেয়ে নেমে পড়েন। বিভিন্ন উদ্যোগ...

তিন চাকার ব্যাটারিচালিত রিকশার বিকল্প খুঁজতে এআইইউবি শিক্ষার্থীদের গবেষণা

দেশের প্রচলিত তিন চাকার ব্যাটারিচালিত রিকশার বিকল্প হিসেবে পরিবেশবান্ধব, জ্বালানিসাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যানবাহন ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা নিয়ে গবেষণা করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি)...

বিশ্বকাপে দেখা যাবে না সেনেগাল-আইভরি কোস্টের সমর্থকদের!

মার্কিন সরকারের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে আসা আফ্রিকান দেশ সেনেগাল ও আইভরি কোস্টের সমর্থকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। মঙ্গলবার...

হাদিকে গুলি: ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ

রাজধানীর বিজয়নগর এলাকায় শুক্রবার দুপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। এ ঘটনায় ঢাকাসহ দেশের...

Most Popular