Homeবিনোদন‘প্রিন্স’ সিনেমার টিজারে গ্যাংস্টার লুকে শাকিব খান

‘প্রিন্স’ সিনেমার টিজারে গ্যাংস্টার লুকে শাকিব খান

-

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’-এর টিজার অবশেষে প্রকাশিত হয়েছে। 

দেড় মিনিটের এই ‘ঝলক’ সামাজিক মাধ্যমে প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে ট্রেন্ডিংয়ে উঠে আসেন শাকিব খান।

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের গ্যাংস্টার লুক পছন্দ করেছেন অনেকেই। 

অন্যদিকে ভিএফএক্স, বিজিএম নিয়ে আলোচনা-সমালোচনা করেছেন কেউ কেউ।

দেড় মিনিটের টিজারের শুরুতেই দেখা যায় একটি শহরের ড্রোন শট। এরপরই দৃশ্যপটে আসে পুলিশের সঙ্গে গ্যাং সদস্যদের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি-পাল্টা গুলির উত্তেজনাপূর্ণ মুহূর্ত। 

ব্যাকগ্রাউন্ডে শোনা যায় একটি সংলাপ, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘুরে বেড়ায়। কিছু থাকে নেকড়ে, ভয়ংকর। আর এই শেয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে।’

 

এই সংলাপ থেকেই সিনেমার গল্পের পটভূমি সম্পর্কে আভাস পাওয়া যায়, যেখানে ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে কাহিনী।

‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ, এটি প্রযোজনা করছেন শারমিন সুলতানা এবং এটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে। 

শাকিব খানের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিব্যেন্দু, জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ অনেকেই।
 

LATEST POSTS

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

দেশের রেস্তোরাঁ শিল্পকে সংকট থেকে উত্তরণে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসে অভিন্ন শুল্ককর বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর প্রস্তাবিত উৎসে...

নির্বাচনে অবশ্যই উদারপন্থা বেছে নিতে হবে: মির্জা ফখরুল

নির্বাচন হলে বিএনপি বিপুল ব্যবধানে জয় পাবে, সেজন্য একটি রাজনৈতিক দল এর বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ...

১৭ ঘণ্টা ধরে জ্বলছে করাচির শপিংমলের আগুন, নিহত অন্তত ৬

পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের একটি বহুতল শপিং মলে অগ্নিকাণ্ডে এক দমকলকর্মীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে...

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে নেই গিল, ফিরলেন ইশান

গত এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক হিসেবে শুভমান গিলকে ফিরিয়েছিলো ভারত। তবে রান খরায় এই ওপেনার বিশ্বকাপের দলে জায়গা পাননি, দলে নেই জিতেশ...

Most Popular