Homeসারাদেশপ্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিইসি ও ৪ কমিশনার

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিইসি ও ৪ কমিশনার

-

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসীর উদ্দিন ও ৪ নির্বাচন কমিশনার।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসির চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার বিকেলে তারা যমুনায় যান। 

সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনাররা হলেন আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমেদ, আনোয়ারুল ইসলাম সাকের এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তাদের সঙ্গে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও আছেন।

এর আগে, নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল এ সপ্তাহে যেকোনো দিন ঘোষণা করা হবে।

আজ নির্বাচন কমিশন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাইয়ের জাতীয় সনদ (সংস্কার সনদ) সংক্রান্ত গণভোট ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে একদিনে একসঙ্গে অনুষ্ঠিত হবে।

জাতীয় নির্বাচনের জন্য সাদা ব্যালট পেপার ব্যবহার করা হবে, যেখানে গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার ব্যবহার করা হবে।

LATEST POSTS

কিংসের জয়ের ধারা থামাতে পারবে মোহামেডান?

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) জমজমাট লড়াইয়ে শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হচ্ছে লিগের শীর্ষে থাকা বসুন্ধরা কিংস এবং শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব। মৌসুমের প্রারম্ভিক চিত্র...

ভুয়া আইডি ও বেনামী ইমেইলে কুৎসা রটানোর অভিযোগ: সাবেক চিকিৎসকের বিরুদ্ধে মামলা

গাজীপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের সুনাম ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যম, ইমেইল ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ধারাবাহিক অপপ্রচার চালানো এবং প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে...

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের...

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ইউজারনেম সুবিধা, নম্বর শেয়ার না করেও করা যাবে যোগাযোগ

পরিবার, বন্ধু বা ব্যবসায়িক যোগাযোগের জন্য মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আর ফোন নম্বর শেয়ার করতে হবে না।হোয়াটসঅ্যাপের এক বিবৃতির বরাতে সোমবার এ তথ্য...

Most Popular