Homeখেলাধুলাপ্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় বাফুফে ও তিন সংগঠনের নিন্দা

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় বাফুফে ও তিন সংগঠনের নিন্দা

-

দেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে বর্বোরচিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশের তিন ক্রীড়া সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)।

শুক্রবার বাফুফের পাঠানো বিবৃতিতে লেখা হয়েছে, ‘দেশের ক্রীড়া উন্নয়নে প্রথম আলো ও ডেইলি স্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ফুটবলারদের প্রচারে তারা নিরলসভাবে কাজ করেছে। আমরা এ ধরনের সহিংসতা ও হামলার তীব্র নিন্দা জানাই।’

বাফুফে সব সময় স্বাধীন সাংবাদিকতার পক্ষে এবং যেকোনো সহিংসতা ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে আছে বিবৃতিতে এমনটা উল্লেখ করে বলা হয়েছে, ‘আমাদের ক্রীড়া পরিবারেরই অংশ প্রথম আলো ও ডেইলি স্টার। এই সংকটময় সময়ে আমাদের সব পরিবারের সদস্যদের উচিত তাদের পাশে দাঁড়ানো।’ 

পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ লিখেছে, ‘প্রথম আলো ও ডেইলি স্টারে বিএসজেএ’র অনেক সদস্য কর্মরত। তারা সহ দেশ প্রসিদ্ধ দুই দৈনিকের সকলের নিরাপত্তা নিয়ে বিএসজেএ গভীর উদ্বেগ প্রকাশ করছে।’ 

ডেইলি স্টার ও প্রথম আলোতে ঘটে যাওয়া ন্যক্করজনক ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানাচ্ছে বিএসজেএ। ক্রীড়া সাংবাদিকদের তিন সংগঠন বিএসপিএ, বিএসজেএ ও বিএসজেসি হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর, এই ঘটনাকে পুঁজি করে প্রথম আলো ও ডেইলি স্টারে বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয়। এই কারণে শুক্রবার পত্রিকা দুটি প্রকাশিত হতে পারেনি। শুক্রবার বিকেল থেকে অনলাইন কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে। শনিবার বিশেষ ব্যবস্থায় প্রকাশিত হয়েছে ডেইলি স্টার ও প্রথম আলো।

LATEST POSTS

গ্রিনল্যান্ড না পেলে ইউরোপের ৮ দেশের ওপর আরও শুল্ক: ট্রাম্প

গ্রিনল্যান্ড কেনার অনুমতি না পাওয়া পর্যন্ত ইউরোপের মিত্র দেশগুলোর ওপর ক্রমবর্ধমান শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র—এমন হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রয়টার্স বলছে, এই ঘোষণা ডেনমার্কের আধা...

নারী শিক্ষার্থীকে চড় মারার ভিডিও ফেসবুকে, আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ

কুমিল্লায় বিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে চড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।এক মাস আগে জেলার আদর্শ সদর উপজেলায় চড় মারার ঘটনা ঘটলেও...

জিন্নাহ কেন স্বাধীন বাংলাদেশে উদযাপনের যোগ্য নন

মুহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে বাংলাদেশে হঠাৎ যে আবেগঘন স্মরণ-অনুষ্ঠান, ছবি টাঙানো বা শ্রদ্ধা জ্ঞাপনের প্রবণতা দেখা যাচ্ছে, তা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সঙ্গে...

অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা

অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথে চলা যাত্রী ও পণ্যবাহী যানবাহনের বিভিন্ন চার্জ ও ফি সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে সরকার। পরিবহন খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বলছেন,...

Most Popular