Homeবিনোদনপ্রথমবার সাউথ ফিল্মফেয়ার পেলেন অমিতাভ বচ্চন

প্রথমবার সাউথ ফিল্মফেয়ার পেলেন অমিতাভ বচ্চন

-

দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবার কেরালার কোচি শহরে অনুষ্ঠিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথে পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন। তিনি তেলেগু সিনেমা কলকি ২৮৯৮ এডি সিনেমাতে অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) হয়েছেন।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, এটি তার প্রথম সাউথ ফিল্মফেয়ার পুরস্কার। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
সিনেমাটি ২০২৪ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি এক হাজার কোটির বেশি আয় করে।

তেলেগু বিভাগে এ বছর সবচেয়ে বেশি আলোচনায় ছিল পুষ্পা টু: দ্য রুল। সিনেমাটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট পাঁচটি পুরস্কার জিতেছে।

আল্লু অর্জুন জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার এবং সুকুমার পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার।

তামিল বিভাগে আমারন মোট সাতটি পুরস্কার জিতেছে। শিভাকার্থিকেয়ন ও সাই পল্লবী যথাক্রমে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।

মালয়ালম সিনেমা ব্রাহ্মাগামে অভিনয়ের জন্য মামুর্থি সেরা অভিনেতার পুরস্কার পান। প্রয়াত অভিনেতা ও পরিচালক শ্রীনিবেশনকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।

LATEST POSTS

বেসরকারি খাতে আসছে বড় প্রণোদনা, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা

ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, খেলাপি ঋণের চাপ ও শিল্প খাতের স্থবিরতার মধ্যে বেসরকারি খাতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা...

বাড্ডায় এনসিপির সাংগঠনিক কার্যালয়ে গুলি

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সাংগঠনিক কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে।আজ বুধবার সন্ধ্যায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব দ্য ডেইলি স্টারকে...

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, দুর্বল আফগানিস্তানের

এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণে কম বিধিনিষেধ ও সীমান্তে স্বল্প অপেক্ষার সুবিধা পেতে কিছু দেশের পাসপোর্ট অন্যগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী। এমন পাসপোর্টের একটি...

সিডনিতে সন্ত্রাসী হামলার সময় রেস্তোরায় পরিবারসহ আটকা ছিলেন ভন 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন জানিয়েছেন, সিডনির বন্ডি বিচে হনুকার প্রথম রাত উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে সন্ত্রাসী হামলার সময় একটি রেস্তোরায় পরিবার নিয়ে আটকা ছিলেন...

Most Popular