Homeবিনোদনপিংক ফ্লয়েডের ‘ব্ল্যাক স্ট্র্যাট’ গিটার রেকর্ড ১৪.৬ মিলিয়ন ডলারে বিক্রি

পিংক ফ্লয়েডের ‘ব্ল্যাক স্ট্র্যাট’ গিটার রেকর্ড ১৪.৬ মিলিয়ন ডলারে বিক্রি

-

ব্রিটিশ প্রগ্রেসিভ রক ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’ এর জনপ্রিয় সব অ্যালবামে ডেভিড গিলমোরের বাজানো একটি গিটার রেকর্ড ১৪ দশমিক ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৫ কোটি টাকা।

নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজের বরাতে আজ শুক্রবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

‘ব্ল্যাক স্ট্র্যাট’ নামের এই ফেন্ডার স্ট্র্যাটোক্যাস্টার গিটারটির দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এর আগে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া গিটারটি ছিল নির্ভানা ব্যান্ডের ফ্রন্টম্যান কার্ট কোবেইনের। ওই গিটারটি ২০২০ সালে ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়।

১৯৭০ থেকে ১৯৮৩ সালের মধ্যে পিংক ফ্লয়েডের প্রতিটি অ্যালবামে ব্যান্ডের গিটারিস্ট ডেভিড গিলমোর এই ‘ব্ল্যাক স্ট্র্যাট’ বাজিয়েছেন। 

এর মধ্যে রয়েছে বিশ্বখ্যাত ‘ডার্ক সাইড অফ দ্য মুন’, ‘উইশ ইউ ওয়ার হেয়ার’, ‘অ্যানিম্যালস’ ও ‘দ্য ওয়াল’।

তবে, গিটারটি কে কিনেছেন তা জানায়নি ক্রিস্টিজ।

প্রতিবেদনে বলা হয়, ২১ মিনিটের উত্তেজনাপূর্ণ নিলাম শেষে ক্রেতা গিটারটি নিয়ে নেন।

ক্রিস্টিজ আরও জানিয়েছে, নিউইয়র্কে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নিলামে অন্যান্য গিটারের মধ্যে সাইকেডেলিক রক ব্যান্ড ‘গ্রেটফুল ডেড’ এর সহ-প্রতিষ্ঠাতা জেরি গার্সিয়ার একটি কাস্টম-মেড গিটার ১১ দশমিক ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

এছাড়া, ১৯৯০ এর দশকের জনপ্রিয় গান ‘স্মেলস লাইক টিন স্পিরিট’ এর মিউজিক ভিডিওতে কার্ট কোবেইনের ব্যবহৃত নীল রঙের ফেন্ডার মাস্টাং গিটারটি ৬ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

LATEST POSTS

ফিলিস্তিনিদের ওপর গণহত্যার কথা কি আমরা ভুলে যাচ্ছি?

ইসরায়েল এখন ফিলিস্তিনিদের সঙ্গে তাই করছে, যেটা নাৎসিরা ইহুদিদের সঙ্গে করেছিল। তারা গাজা ও পশ্চিম তীরকে কার্যত বন্দিশিবিরে পরিণত করেছে। গ্যাস চেম্বারের জায়গায় প্রায় প্রতিদিন...

সিঅ্যান্ডএফ লাইসেন্সের মৌখিক পরীক্ষা স্থগিত, ফলাফলে হস্তক্ষেপের অভিযোগ

সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট লাইসেন্সের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশের একদিন পরই তা স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, লিখিত...

ভালো নেই পুরস্কারপ্রাপ্ত পরিচালক শাহনেওয়াজ কাকলী

‘উত্তরের সুর’ ও ‘নদীজন’ খ্যাত চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলী ভালো নেই। তার দিন কাটছে হাসপাতালে। সিআরপিতে ভর্তি আছেন অনেক দিন ধরে। গত বছরের অক্টোবরে স্ট্রোক...

ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: পলিসি সামিটে জামায়াত

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত 'পলিসি সামিট ২০২৬' শীর্ষক অনুষ্ঠানে দলটি...

Most Popular