Homeঅর্থনীতিপদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ

পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ

-

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন।

তিনি গত ২১ মাস ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএসইসির এক কর্মকর্তা জানান, মাকসুদ আজ বৃহস্পতিবার অফিসে আসেননি।

এক বিবৃতিতে মাকসুদ বলেন, ব্যক্তিগত কাজে মনোনিবেশ করার জন্য তিনি এই সরকারি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, বর্তমান কমিশন এক অস্থির সময়ে দায়িত্ব নিয়েছিল এবং আইনি কাঠামো ও বাজারের শৃঙ্খলা শক্তিশালী করার লক্ষ্যে সংস্কার কার্যক্রম শুরু করেছিল।

মাকসুদ জানান, তার সময়ে বিএসইসি মার্জিন লোন, ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও), মিউচুয়াল ফান্ড, ডেট সিকিউরিটিজ এবং হুইসেলব্লোয়ার (তথ্য প্রদানকারী) সুরক্ষা সংক্রান্ত পাঁচটি বিধিমালার গেজেট প্রকাশ করেছে।

তিনি জানান, বিএসইসি জনমতের জন্য করপোরেট গভর্ন্যান্স, অডিট এবং করপোরেট পুনর্গঠন সংক্রান্ত তিনটি খসড়া বিধিমালা ও নির্দেশিকাও প্রকাশ করেছে।

এ ছাড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন’ এবং ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন’ নামে দুটি আইনের খসড়া তৈরি করা হয়েছে বলেও তিনি বিবৃতিতে উল্লেখ করেন।

LATEST POSTS

ইউটিউবের ভিউ নিয়ে যে পরিবর্তন আসছে

সাধারণ ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন নিয়মে সাধারণ ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসবে।এখন...

ঈদে আসছে নিশোর ‘দম’, প্রকাশ পেল ফার্স্টলুক পোস্টার

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় দর্শকদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিনেমা ‘দম’ সিনেমার নিয়ে তিনি হাজির...

‘একটি গোষ্ঠী হিংস্র থাবা বিভিন্ন পকেটে লুকিয়ে রেখে একেক সময় একেক কথা বলছে’

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, 'একটি গোষ্ঠী তাদের বিষাক্ত দাঁত কিন্তু লুকিয়ে রাখছে। তাদের হিংস্র নখের থাবা বিভিন্ন পকেটে লুকিয়ে রেখে...

১৯৭৯ থেকে ২০২৬: ইরানের সংকটে পূর্ণ ৫ দশক

ইরানে চলমান বিক্ষোভ এখন বিশ্ব গণমাধ্যমের খবরের শিরোনামে উঠে এসেছে। দেশটিতে সহিংসতা উসকে দেওয়ার ক্ষেত্রে সরকার ও বিরোধী পক্ষ একে অপরকে দায়ী করছে। সরকার দাবি...

Most Popular