Homeবিনোদননিসর্গ ব্যান্ডের নতুন গান ‘নীরব ঠিকানা’

নিসর্গ ব্যান্ডের নতুন গান ‘নীরব ঠিকানা’

-

নতুন মৌলিক গান নিয়ে আসছে ব্যান্ড নিসর্গ। ‘নীরব ঠিকানা’ শিরোনামের গানটিতে থাকছে প্রেম, বিচ্ছেদ ও না বলা অনুভূতির গভীর আবেগ। 

গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদুল ইসলাম সোহাগ। গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের ড্রামার ও ম্যানেজার তাওহীদুল ইসলাম শাকিল।

সঙ্গীত আয়োজনে ছিলেন কীবোর্ডিস্ট ও ভোকাল মো. সেলিম আহমেদ (এস কে সাগর শান)। 
গানের ইন্ট্রো ও কোরাস অংশে হারমনি কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের আরেক ভোকালিস্ট লিহাত আরা লেমিস। বেজ গিটারে ছিলেন তানজীম আহমেদ দীপু।

শিগগিরই গানটি নিসর্গ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হবে এবং শোনা যাবে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ মে প্রতিষ্ঠিত নিসর্গ ব্যান্ড শুরু থেকেই মৌলিক গান প্রকাশ করে আসছে।

নিসর্গ ব্যান্ডের লাইনআপে রয়েছেন—সাইদুল ইসলাম সোহাগ (লিড ভোকালিস্ট ও গিটারিস্ট), লিহাত আরা লেমিস (ভোকালিস্ট), তাওহীদুল ইসলাম শাকিল (ড্রামার, ব্যান্ড ম্যানেজার), তানজীম আহমেদ দীপু (বেজ গিটারিস্ট) এবং মো. সেলিম আহমেদ (কিবোর্ডিস্ট ও ভোকালিস্ট)।

LATEST POSTS

তরুণ নেতৃত্বে শক্তিশালী হোক সামাজিক সংলাপ ও ট্রেড ইউনিয়ন

একজন তরুণ ট্রেড ইউনিয়ন নেতা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, ‘আমাদের প্রায়ই অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া...

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর সুপারিশ জাতিসংঘ কমিটির

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য বাংলাদেশ যে অনুরোধ জানিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছে জাতিসংঘের কমিটি...

সমঝোতা ‘চূড়ান্ত’, ইসলামী আন্দোলনকে নিয়েই জোটের প্রার্থী ঘোষণার আশাবাদ মামুনুলের

মোর্চা ছাড়ার ইঙ্গিত দিয়ে 'সর্বদলীয় বৈঠকে' অংশ না নিলেও ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির...

ইরানে হত্যা বন্ধের আশ্বাস পেয়েছি, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশ্বাস পেয়েছেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, (বিক্ষোভকারীদের) মৃত্যুদণ্ড কার্যকরের...

Most Popular