Homeসারাদেশনরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

-

নরসিংদীর মনোহরদী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন মনোহরদী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান। 

নিহত মোস্তফা জোয়ারদার (৫২) মনোহরদী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের সল্লাবাইদ এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বাচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন মোস্তফা। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি (তদন্ত) মাহতাবুর রহমান বলেন, মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LATEST POSTS

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে কোহলির আরও উন্নতি, টেস্টে ক্যারিয়ার সেরা অবস্থানে স্টার্ক 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে রান বন্যার ফল পেলেন বিরাট কোহলি। ওয়ানডেতে ব্যাটারদের সর্বশেষ র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি, আর অ্যাশেজে আলো ছড়িয়ে টেস্ট বোলিংয়ে...

স্টার্টআপ বাংলাদেশের তহবিল ১ হাজার কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ

দেশের ভেঞ্চার ক্যাপিটাল খাতকে আরও শক্তিশালী করা এবং বেসরকারি ও আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসির (বিএসআইসি) তহবিল ধীরে ধীরে ১ হাজার...

খাদ্য মানেই হোক নিরাপদ খাদ্য

মানুষের সব মানবিক অধিকারের বাস্তব পূর্বশর্ত হলো তার দৈহিক অস্তিত্ব। আর দৈহিক অস্তিত্বের মৌলিক শর্ত হলো খাদ্য। তাই খাদ্যের অধিকার শুধু একটি সামাজিক অধিকার নয়।...

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলেছে বাংলাদেশ। চীনের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর শীর্ষ অবস্থান থেকে ছিটকে গেছে দেশটি।যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল...

Most Popular