Homeবিনোদন‘ধুরন্ধর’ সিনেমার সেই র‍্যাপ গান গিনেস বুক রেকর্ডে

‘ধুরন্ধর’ সিনেমার সেই র‍্যাপ গান গিনেস বুক রেকর্ডে

-

বলিউডের আলোচিত ‘ধুরন্ধর’ সিনেমার একটি দৃশ্যে অক্ষয় খান্নার এন্ট্রি সিকোয়েন্সে ব্যবহৃত ‘এফএনাইনএলএ’ গানটি পেয়ে গেছে আন্তর্জাতিক স্বীকৃতি।

এই গানের সুবাদে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিলেন ফ্লিপ্পেরাচি নামে পরিচিত বাহরাইনের র‍্যাপার হুসাম অসীম।

আরব বিলবোর্ড ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আরাবিয়া যৌথভাবে প্রকাশিত এক ভিডিওতে এই রেকর্ডের খবর জানানো হয়।

একটি ফটোশুটের মাঝেই বিশ্বরেকর্ডের খবরটি পান ফ্লিপ্পেরাচি। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসের মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

ফ্লিপ্পেরাচি বলেন, প্রথমবার যখন দেখলাম গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে, আমি সত্যিই অবাক হয়ে যাই। হঠাৎ করেই ‘ধুরন্ধর’ টিম আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, গানটি সিনেমার একটি দৃশ্যে একেবারে পারফেক্ট হবে। দীর্ঘদিন পর পর্দায় ফেরা এক অভিনেতা সেই গানে নাচলেন। ব্যাস, সবকিছু বদলে গেল।

তার ভাষায়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস—অবিশ্বাস্য লাগছে। যে ভাষায় গানটি গাওয়া হয়নি, সেই হিন্দি ভাষাতেই এত জনপ্রিয়তা—এটা আমার কল্পনার বাইরে ছিল। গত দুই মাসে যেন একেবারে বিস্ফোরণ ঘটেছে। একটি মাত্র গানের জন্য চারটি চার্টে শীর্ষস্থানে পৌঁছানো আমার কাছে গর্বের।

গানটি প্রথম প্রকাশ হয় ২০২৪ সালের মে মাসে। তবে ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমায় ব্যবহারের পরই এটি ব্যাপক আলোচনায় আসে।

আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ১০০ কোটি রুপি আয় করে ভেঙে দিয়েছে একাধিক রেকর্ড।

তবে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সিনেমাটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এর সংগীতের জন্য।

 

LATEST POSTS

টিএসসিতে কাল থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র’

ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার ও বাংলা চলচ্চিত্রের প্রতি গভীর অনুরাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) ২০০২ সাল থেকে আয়োজন করে আসছে বাংলা সিনেমার উৎসব...

ট্রাম্পের গ্রিনল্যান্ড ‘দখল’ কি নতুন সংঘাতের গ্রিন সিগন্যাল?

অনেকের ধারণা—যুক্তরাষ্ট্র যা চায় তাই করতে পারে। তাদের মনে এমন ধারণা সৃষ্টি হয়েছে বিশেষ করে, ইরাক ও আফগানিস্তানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে।যুক্তরাষ্ট্রের...

উত্থান, সংকট ও অবিচল নেতৃত্ব: এক আপসহীন অধ্যায়

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি রাত। সারাদিনের ভোট শেষে রাস্তার চারপাশে উত্তেজনার ঢেউ। একটি ঘোষণার অপেক্ষায় সারা দেশের মানুষ। তাদের চোখ টেলিভিশনের পর্দায়, মনোযোগ রেডিওর স্পিকারে।...

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে কোহলির আরও উন্নতি, টেস্টে ক্যারিয়ার সেরা অবস্থানে স্টার্ক 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে রান বন্যার ফল পেলেন বিরাট কোহলি। ওয়ানডেতে ব্যাটারদের সর্বশেষ র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি, আর অ্যাশেজে আলো ছড়িয়ে টেস্ট বোলিংয়ে...

Most Popular