Homeরাজনীতি‘দ্য ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা করেছে গণবিরোধী শক্তি, ব্যর্থ হয়েছে সরকার’

‘দ্য ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা করেছে গণবিরোধী শক্তি, ব্যর্থ হয়েছে সরকার’

-

দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

আজ রোববার ডেইলি স্টার ভবন পরিদর্শনকালে এ দাবি জানান তিনি।

এসময় ড. কামাল সাংবাদিকদের বলেন, ‘এই দুটি গণমাধ্যমে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো ব্যক্তিরা গণবিরোধী শক্তি, তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে।  তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘এই দুটি গণমাধ্যম বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকার এদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যা পুরোপুরি অগ্রহণযোগ্য।’

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান এসময় তার সঙ্গে ছিলেন।

LATEST POSTS

বিডিআর হত্যাকাণ্ডে আ. লীগ দলগতভাবে জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত এবং এর মূল সমন্বয়কারী ছিলেন সাবেক ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর...

চন্দ্রাভিযানের নাম কেন আর্টেমিস

প্রায় ৫০ বছর পর আবার মানুষ নিয়ে চন্দ্রাভিযানে গেছে নাসার মহাকাশযান। দশদিনের এই মিশনে চার নভোচারী চাঁদের কক্ষপথে ভ্রমণ করবেন। কিন্তু তারা চাঁদের পৃষ্ঠে অবতরণ...

চট্টগ্রাম বন্দর সচল আছে: বন্দর চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান দাবি করেছেন, বন্দরের কার্যক্রম সচল আছে।তিনি জানান, কেউ বন্দরের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করলে আইন প্রয়োগকারী...

২৫ বছর পেরিয়েও যে অ্যালবাম আজও শ্রোতাদের হৃদয়ের খুব কাছের

সময়টা ২০০০ সাল। বাংলা ব্যান্ড সংগীতের তখন সুবর্ণ সময়। এমন সময়েই প্রকাশিত হলো ব্যান্ড দল দলছুটের অ্যালবাম 'হৃদয়পুর'। এর আগে ১৯৯৭ সালে তাদের 'আহ!' অ্যালবামটি...

Most Popular