Homeরাজনীতিদেশের ইতিহাসে এমন রাজকীয় প্রত্যাবর্তন বিরল: ফখরুল

দেশের ইতিহাসে এমন রাজকীয় প্রত্যাবর্তন বিরল: ফখরুল

-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা প্রসঙ্গে দেশের ইতিহাসে এমন রাজকীয় প্রত্যাবর্তন বিরল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলানগরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের যে তরুণ নেতা, সম্ভাবনাময় নেতা এবং যাকে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে মনে করছেন, তারেক রহমান গতকাল দেশে ফিরে এসেছেন এবং ফিরে এসেছেন একটা রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। সমগ্র বাংলাদেশ তাকে সংবর্ধনা জানিয়েছে, সমগ্র বাংলাদেশ আনন্দিত হয়েছে, উৎসাহিত হয়েছে, জনগণ তাদের প্রাণপ্রিয় নেতাকে ফিরে পেয়েছে।’

‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সংবর্ধনা খুব কম নেতার পক্ষে পাওয়া সম্ভব হয়েছে। আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে। যেটা তিনি গতকাল জনগণের কাছে তুলে ধরেছেন যে, তার একটি পরিকল্পনা আছে। অর্থাৎ জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটি সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটি পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে বাস্তবায়ন করবেন,’ যোগ করেন তিনি।

ফখরুল আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এলো এবং বাংলাদেশের রাজনৈতিক আকাশে সুবাতাস বইতে শুরু করল। আমরা সবাই—বাংলাদেশে শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রকামী মানুষ আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য।’

LATEST POSTS

তেহরান ও ইসফাহানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সংলাপে বসতে চায় ইরান সরকার

জীবনযাত্রার মানের অবনতি ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইরানের রাজধানী তেহরান এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে...

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র: সহজ গ্রুপে আর্জেন্টিনা, ব্রাজিলের গ্রুপে মরক্কো

মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ গ্রুপে ও যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে আছে। বিশ্বকাপের আয়োজক তিন দেশের অবস্থান আগে থেকেই নির্ধারিত।পট ১: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা,...

নির্বাচন ৮-১৪ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে হবে। এই দুই ভোটের তফসিল...

পেশায় দলীয়করণে ধ্বংস হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ ও পেশাদারিত্ব

বিষয়টা নিয়ে আমরা সাধারণত খুব বেশি আলোচনা করি না। অনেকটা স্বাভাবিক বলেই মেনে নিয়েছি। সেটা হলো, আমাদের বিভিন্ন পেশার রাজনীতিকরণ। এই প্রবণতা আমাদের পেশাগত উৎকর্ষতা...

Most Popular