Homeবিনোদনতেলেগু ও কুর্গি, দুটি ভিন্ন রীতিতে হবে বিজয়-রাশমিকার বিয়ে

তেলেগু ও কুর্গি, দুটি ভিন্ন রীতিতে হবে বিজয়-রাশমিকার বিয়ে

-

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকা বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মান্দানা তাদের নিজ নিজ সংস্কৃতিকে মেনে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি দুটি ভিন্ন রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

আজ বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় এই দুই তারকার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

উদয়পুরের বিলাসবহুল আইটিসি মেমেনটসে ইতোমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রাশমিকা ও বিজয় তাদের সংস্কৃতিকে সম্মান জানিয়ে দুটি ঐতিহ্যবাহী রীতিতে বিয়ের আয়োজন করছেন। একটি তেলুগু রীতিতে এবং অন্যটি কুর্গি (কোর্গ) রীতিতে।

খবরে বলা হয়েছে, ডিয়ার কমরেড সিনেমার এই জুটি তাদের সংগীত অনুষ্ঠানে নাচে-গানে দারুণ সময় কাটিয়েছেন। অনুষ্ঠানে বিনোদনের কোনো কমতি না রাখতে বিভিন্ন শিল্পীকেও আনা হয়েছিল।

আজ সকালে রাজস্থানের মনোরম লোকেশনে একদল পুরোহিতকে (পণ্ডিত) আসতে দেখা গেছে, যেন বিয়ের সব আচার-অনুষ্ঠান যথাযথভাবে ও দুই পরিবারের রীতি অনুযায়ী সম্পন্ন হয়।

এক প্রতিবেদনে জানা গেছে, সংগীত অনুষ্ঠানে বিজয়ের মা তার পুত্রবধূকে পারিবারিক ঐতিহ্যবাহী চুড়ি উপহার দেন। আজ তাদের গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান হওয়ার কথা আছে।

LATEST POSTS

প্রতি ঈদে কেন চামড়ার দাম কমে যায়

ঈদের ছুটি শেষে মানুষ যখন রাজধানীতে ফিরছেন, তখন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে তাদের চোখে পড়ছে এক অস্বস্তিকর দৃশ্য। অনেক জায়গায় পড়ে আছে কোরবানির পশুর চামড়া। বাতাসে...

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ, ইসির কাছে ব্যাখ্যা চায় বিএনপি

প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট সঠিকভাবে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে...

ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, বললেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

সামরিক পদক্ষেপের হুমকির পর যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে 'পরীক্ষা' করতে চায়, তবে তার দেশ...

আইপিএল শুরু ২৬ মার্চ, ফের পিএসএলের সঙ্গে সাংঘর্ষিক সময়সূচি

বিগত বছরগুলোর মতো একই সময়সীমা বজায় রাখবে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)। জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টটির পরবর্তী আসর আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মের মধ্যে অনুষ্ঠিত...

Most Popular