Homeবিনোদনতিন সিনেমায় সালাহউদ্দিন লাভলু

তিন সিনেমায় সালাহউদ্দিন লাভলু

-

একধারে তিনি জনপ্রিয় অভিনেতা, অন্যদিকে নন্দিত নাট্যনির্মাতা। বর্তমানে দুদিকেই ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে তিনটি সিনেমায় অভিনয় করেছেন। তিনি সালাহউদ্দিন লাভলু।

সিনেমা তিনটি হলো শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাকটাস’, সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ ও বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’।

এ বিষয়ে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘তিনটি সিনেমায় তিন রকম চরিত্রে অভিনয় করেছি। কাজগুলো করে খুব ভালো লেগেছে। দর্শকেরা সিনেমাগুলো দেখে আনন্দ পাবেন। আমিও অভিনয় করে বেশ উপভোগ করেছি।’

সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘শিহাব শাহীনের “ক্যাকটাস” সিনেমার গল্পটা অন্য রকম। এতে নতুনত্ব আছে, যা সবার ভালো লাগবে। সাইফ চন্দনের “মালিক” সিনেমার গল্পেও ভিন্নতা আছে। দর্শকেরা অন্য রকম কিছু পাবেন। আর বন্ধন বিশ্বাসের “সিক্রেট” সিনেমাটিতেও নতুনত্ব আছে। সব মিলিয়ে তিনটি সিনেমা ভালো কিছু হতে যাচ্ছে।’

তিনটি নতুন সিনেমা ছাড়াও ঈদের জন্য এক ঘণ্টার একটি নাটক পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। আসাদ সরকারের রচনায় নাটকটির নাম ‘সত্য সংকট’। এটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সালাহউদ্দিন লাভলু, আমিন আজাদ, ফারজানা ববি প্রমুখ।

ঈদের নাটকটি নিয়ে এই নির্মাতা বলেন, ‘“সত্য সংকট” নাটকের গল্পটাই এর মূল শক্তি। একজন মানুষ সারা জীবন সত্য কথা বলেন এবং এ জন্য তাকে নানা সমস্যায় পড়তে হয়। তবুও মানুষটি সত্য কথা বলা ছাড়েন না। এখনো সমাজে সত্য কথা বলার অনেক মানুষ আছে, তা এই নাটকে ফুটে উঠেছে।’

LATEST POSTS

মার্চে সর্বোচ্চ রেমিট্যান্স এলো কোন জেলায়, কোন দেশ থেকে কত

চলতি বছরের মার্চে দেশে আসা মোট প্রবাসী আয়ের প্রায় অর্ধেকই এসেছে ঢাকা বিভাগে।এ সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, মার্চে দেশে মোট রেমিট্যান্স এসেছে...

খামেনির সমর্থনে ইরানজুড়ে পাল্টা বিক্ষোভ

খামেনি সরকারের প্রতি সমর্থন জানিয়ে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে পাল্টা বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আল জাজিরা ও ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম আজ সোমবার...

আ. লীগ-এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন তিন শতাধিক নেতাকর্মী

শরীয়তপুরে খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে আওয়ামী লীগ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।গতকাল শুক্রবার...

‘বাংলাদেশের জন্য ঐতিহাসিক এক বিশ্বকাপ’

ভারতের মাটিতে জুনিয়র বিশ্বকাপে অভিষেক আসরেই ইতিহাস গড়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ হকি দল। সেই সঙ্গে ইতিহাসের অংশ হয়েছেন দেশের দুই আম্পায়ার সালিম লাকি ও শাহবাজ আলী,...

Most Popular