Homeসারাদেশতিন পার্বত্য জেলার স্কুলে স্টারলিংক চালু করতে চুক্তি সই

তিন পার্বত্য জেলার স্কুলে স্টারলিংক চালু করতে চুক্তি সই

-

খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি জেলার পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের ই-লার্নিংসহ ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে তিন জেলা পরিষদের সঙ্গে পৃথক চুক্তি সই করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিএল এ তথ্য জানায়।

এ চুক্তির মাধ্যমে তিন পার্বত্য জেলার স্কুলগুলি ধীরে ধীরে স্টারলিংক টার্মিনাল পাবে এবং  প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ই-লার্নিং সিস্টেম চালু করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির মাধ্যমে অঙ্গীকার বাস্তবায়নের এক নতুন অধ্যায় সূচিত হলো।

এতে আরও বলা হয়, ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় যুক্ত করাই মূল লক্ষ্য।

নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট এবং ভার্চ্যুয়াল শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে।

চুক্তি সইয়ের পর ইতোমধ্যে স্টারলিংক টার্মিনালগুলো ওই অঞ্চলের বেশ কয়েকটি স্কুলে যেতে শুরু করেছে এবং ইন্টারনেট চালুর প্রক্রিয়াধীন আছে।

চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমাদুর রহমান, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তারা এবং প্রকল্পের প্রকৌশলীরা।

বিএসসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, ‘এই চুক্তিটি পার্বত্য অঞ্চলে শিক্ষার জন্য একটি নতুন সুযোগের সূচনা।’

প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার মান উন্নত করা ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার দিকে এটি সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

চলতি বছরের ২৯ এপ্রিল অপারেটিং লাইসেন্স পেয়েছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা স্টারলিংক। ৮ মে থেকে তিন মাসের পরীক্ষামূলক কার্যক্রম শুরুর অনুমতি পায়। আগস্টে পার্বত্য অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নেয় সরকার।

LATEST POSTS

ভাষণ দিচ্ছেন তারেক রহমান

লাখো নেতাকর্মীর স্লোগান আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে তিনি ভাষণ...

গ্রেইভসের ডাবল সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ডের রোমাঞ্চ জাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের ড্র

লক্ষ্য ৫৩১, প্রথম ইনিংসে স্রেফ ১৬৭ রানে আটকে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বড় ব্যবধানে হারই তখন সম্ভাব্য বাস্তবতা। বিশাল লক্ষ্যে নড়বড়ে শুরুর পর অবিশ্বাস্য দৃঢ়তা দেখান...

৭ মার্চের ভাষণ বাজানো এত বড় অপরাধ?

একটি ঐতিহাসিক ভাষণ বাজানোর অভিযোগে একজন ছাত্রনেত্রী দেড় মাস ধরে কারাগারে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দেশের অন্যতম কঠোর সন্ত্রাসবিরোধী আইনে। তিন দফায় তার জামিন...

মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২৭৬৯ ডলার

দেশে বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২ হাজার ৭৬৯ ডলারে দাঁড়িয়েছে।স্থানীয় মুদ্রায় ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা,...

Most Popular