Homeসারাদেশতারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারব: পররাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারব: পররাষ্ট্র উপদেষ্টা

-

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন।

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম ট্রাভেল পাস দেই একবার দেশে আসার জন্য। এটা দিতে একদিন লাগে।’

‘কাজেই তিনি (তারেক রহমান) যদি আজকে বলেন যে উনি আসবেন, তাহলে আগামীকাল এটা দিতে পারব। পরশু চলে আসতে পারবেন,’ যোগ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটার নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ দেশে আসতে চাইলে আমরা এটা দেই।’

তিনি আরও বলেন, ‘আমি বলতে পারি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। তিনি আসতে পারেন।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ বলেন, ‘আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না—এটা অস্বাভাবিক। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে?’

 

LATEST POSTS

শুক্রবার রাতে ফিফা বিশ্বকাপের ড্র, যেভাবে দেখা যাবে

মাত্রই আর কয়েকটা মাস, তারপরই শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপ। ২০২৬ সালের আসর ছাপিয়ে যাবে আগের সবকিছু— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও...

নির্বাচনের আগে ঘন ঘন ডিসি রদবদল: মাঠ প্রশাসনে আস্থার সংকট

জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে জেলায় ডিসিদের ঘন ঘন রদবদল মাঠ প্রশাসনে অস্থিরতা ও অস্বস্তি তৈরি করেছে। নির্বাচনের প্রস্তুতি ও সক্ষমতা নিয়েও দেখা দিয়েছে...

রংধনু সাদাও হয়!

আমরা মাঝে মাঝে আকাশে রংধনু দেখি। তবে আমরা যে রংধনু দেখি তা রঙিন। কিন্তু জানেন কি, আকাশে কখনো কখনো সাদা রঙের রংধনুও দেখা যায়! যাকে...

পারিবারিক বিকল্প আয়ের সুযোগ তৈরি হলে কমবে শিশুশ্রম

সুস্থ ও অধিকারপ্রাপ্ত শিশুরা একটি জাতির সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করে। কিন্তু প্রায়ই আমাদের দরিদ্র পরিবারের শিশুদের শ্রমের সঙ্গে পিষ্ট হতে দেখা যায়। শিশুশ্রমের সঙ্গে দারিদ্র্যের...

Most Popular