Homeখেলাধুলাতদন্ত কমিটিকে লিখিত বিবৃতি জমা দিলেন জাহানারা

তদন্ত কমিটিকে লিখিত বিবৃতি জমা দিলেন জাহানারা

-

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার যৌন হয়রানির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির কাছে লিখিত বিবৃতি জমা দিয়েছেন।

বৃহস্পতিবার জাহানারার আইনজীবী দলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি ৪ ডিসেম্বর জাহানারা লিখিত বিবৃতি জমা দেন। এর আগে তিনি জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন। তদন্ত কমিটিকে শুরুতে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, যার সময়সীমা গত মাসেই শেষ হয়ে যায়। জাহানারার অনুরোধের পর কমিটিকে ২০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগের সংবেদনশীলতা ও গোপনীয়তার কারণে তার লিখিত জবাবের বিষয়বস্তু প্রকাশ করা হবে না।

৩২ বছর বয়সী জাহানারা বর্তমানে মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন এবং অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

গত ৬ নভেম্বর ফ্রি ল্যান্স সাংবাদিক রিয়াসাদ আজিমের চ্যানেলে গুরুতর যৌন হয়রানি অভিযোগ করেন জাহানারা। সাবেক নারী দলের ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ছিলো মূল অভিযোগ। যৌন হয়রানি ও অশালীন আচরণের মাধ্যমে বিরক্ত করতেন বলে বলেছিলেন তিনি। এছাড়া তৃতীয় আরেকজনের মারফতে নারী উইংয়ের প্রয়াত কর্মকর্তা তৌহিদ মাহমুদ কুপ্রস্তাব দিয়েছিলেন বলেও জানান জাহানারা।

এর আগে একটি জাতীয় দৈনিকে নারী দলে গ্রুপিং, পক্ষপাতিত্ব ও অবমাননাকর আচরণের বিষয়েও কথা বলেছিলেন সাবেক এই পেসার।

জাহানারা আরও দাবি করেন, ২০২২ সালে তিনি বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরীর কাছে যৌন হয়রানির অভিযোগের একটি বিস্তারিত লিখিত বিবরণ জমা দিয়েছিলেন, তবে তাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বিসিবির এই দায়িত্বশীলরা এই সত্যতা স্বীকার করেননি।

৮ নভেম্বর জাহানারার উত্থাপিত অভিযোগ তদন্তে বিসিবি প্রথমে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে, পরে তা বাড়িয়ে পাঁচ সদস্য করা হয়।

LATEST POSTS

আসন ভাগাভাগি নিয়ে জামায়াত-ইসলামী আন্দোলনে টানাপোড়েন

ইসলামপন্থী দলগুলোর ভোট এক ছাতার নিচে আনতে প্রায় সাড়ে তিন মাস ধরে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। তবে নির্বাচনের...

ত্বকী হত্যা মামলা: ১৫৩ মাসেও হয়নি চার্জশিট, আলোক প্রজ্জ্বলনে বাবার ক্ষোভ

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় ১৫৩ মাসেও অভিযোগপত্র না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের বাবা রফিউর রাব্বি।তিনি বলেন, দীর্ঘ প্রতিশ্রুতি ও অপেক্ষার পরও তদন্ত...

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অঘোষিত নিয়ন্ত্রক এপিএস ইউনুছ?

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) কৃষিবিদ মোঃ ইউনুছ আলীকে ঘিরে...

উদ্বোধনী ম্যাচেই স্ট্রিমিং বিপর্যয়ে দর্শকদের ক্ষোভ, প্ল্যাটফর্মগুলোর দুঃখ প্রকাশ

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সম্প্রচারের সময় বাংলাদেশে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ব্যাপক প্রযুক্তিগত সমস্যার অভিযোগ উঠেছে। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, বিপুল সংখ্যক দর্শকের চাপ সামাল দিতে...

Most Popular