Homeবিনোদনট্রেইলার-গানে জমজমাট ঈদের ৬ সিনেমা

ট্রেইলার-গানে জমজমাট ঈদের ৬ সিনেমা

-

ঈদে মুক্তির ঘোষণা দেওয়া ছয়টি সিনেমাকেই প্রদর্শনের অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ইতোমধ্যে সিনেমাগুলোর টিজার, ট্রেইলার, গান প্রকাশ শুরু হয়েছে।

ঈদের এই ছয় সিনেমা হলো—আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’, রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, রায়হান রাফীর ‘প্রেসার কুকার’, মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’।

‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার পোস্টার-টিজারের পর সিনেমাটি মুক্তির অনুমতিও পেয়েছে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধ জগত নিয়ে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছে শাকিব খান। তার সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজসহ অনেকেই।

আফরান নিশো-পূজা চেরি অভিনীত ‘দম’ সিনেমা ‘ইউ’ গ্রেড সার্টিফিকেট পেয়েছে। এই সিনেমায় আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ডলি জহুর প্রমুখ। সিনেমাটির টিজার, ট্রেইলার প্রকাশিত হয়েছে এবং দর্শকদের কাছে প্রশংসিতও হয়েছে।

সব বয়সী দর্শকের জন্য মুক্তির অনুমতি পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শরীফুল রাজ, শ্যামল মাওলা, কণ্ঠশিল্পী মাশাসহ অনেকেই।

‘প্রেশার কুকার’ সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি ঝলক প্রকাশ পেয়েছে। যাকে টিজার না বলে নির্মাতা আখ্যা দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’। সিনেমাটির আনকাট সেন্সর দিয়েছে সার্টিফিকেশন বোর্ড। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম, সাবেরী আলমসহ অনেকেই।

‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের সঙ্গে দেখা যাবে ভারতের সুষ্মিতা চ্যাটার্জিকে। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। পাশাপাশি ইমরান ও কোনালের কণ্ঠে গান ‘শুদ্ধতার প্রেম’ ও ইমরান- দোলার কণ্ঠে ‘তুমি ছাড়া’ প্রকাশিত হয়েছে।

আদর আজাদ ও শবনম বুবলি অভিনীত ‘পিনিক’ সিনেমার ট্রেইলার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তবে খুব বেশি প্রচারণা দেখা যাচ্ছে না সিনেমাটির।

LATEST POSTS

নির্বাচনকালীন অভিযোগ নিষ্পত্তিতে ১০ কর্মকর্তা নিয়োগ ইসির

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনকালীন অভিযোগ নিষ্পত্তি এবং আচরণবিধি তদারকির জন্য ১০ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন...

সার্বভৌম এআই: বাংলাদেশের যা করণীয়

১০ বছর আগের কথা। ছোট ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল ‘ট্রান্সফরমার’ সিনেমাটা নিয়ে। সে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় পড়ায়। তার কথা ছিল, পুরো সিনেমায় শুধু টিনের...

নিজের আয়কর নিজেই হিসাব করবেন যেভাবে

২০২৬-২৭ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করেছে সরকার। একই সঙ্গে আগের ৫ শতাংশ করহার...

কেন বদলে গেল সালমান খানের সিনেমার নাম

পরিচালক অপূর্ব লাখিয়ার ছবিতে সিনেমাতে প্রথমবারের মতো একজন সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। সিনেমাটির আগের নাম ছিল ব্যাটল অব গালওয়ান, তবে সেই...

Most Popular