Homeখেলাধুলাটেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কোহলি, রোহিতের ঝড়ো দেড়শ

টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কোহলি, রোহিতের ঝড়ো দেড়শ

-

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ১৫ বছরের বিরতির পর ফিরেই আলোড়ন সৃষ্টি করলেন বিরাট কোহলি। তার ফিরে আসা কেবল একটি ম্যাচের জন্য নয়, সাথে ভাঙলেন লিস্ট-এ ক্রিকেটের দীর্ঘদিনের রেকর্ডও। একই দিনে রোহিত শর্মার ঝড়ো ইনিংসও ছিল নজর কাড়া। 

বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে টুর্নামেন্টে নামেন কোহলি। এ বছর থেকে ওডিআই বিশ্বকাপে খেলার জন্য ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক। কোহলি এই প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন লিস্ট-এ ক্রিকেটে ১৬,০০০ রানের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে। এর মাধ্যমে তিনি শচিন টেন্ডুলকারের পুরনো রেকর্ড ছাড়িয়ে যান।

বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লির হয়ে খেলতে গিয়ে ৩৩০তম লিস্ট-এ ইনিংসে কোহলি খেলেন ১০১ বলে ১৩১ রান, যা দলকে চার উইকেটে জয় এনে দেয়। তুলনায় টেন্ডুলকারের এই মাইলফলক পূর্ণ করতে ৩৯১ ইনিংসের প্রয়োজন হয়েছিল। ভারতের মহাতারকা লিস্ট-এ ক্রিকেটে ৫৩৮ ইনিংসে ২১,৯৯৯ রান করেছেন, যার মধ্যে ৪৫২ ওয়ানডেতে ১৮,৪২৬ রান। কোহলি এখনও পর্যন্ত ২৯৬ ওয়ানডেতে ১৪,৫৫৭ রান করেছেন।

১৬,০০০ লিস্ট-এ রানের দ্রুততম ব্যাটসম্যানদের তালিকায় শুধুমাত্র দুই ভারতীয়, টেন্ডুলকার এবং কোহলি। তালিকায় আরও রয়েছেন গর্ডন গ্রিনিজ (৪২২ ইনিংস), রিকি পন্টিং (৪৩০ ইনিংস), গ্রাহাম গুচ ও ভিভ রিচার্ডস (উভয়ই ৪৩৫ ইনিংসে)।

রোহিত শর্মা ও কোহলির মতোই দীর্ঘ বিরতির পর বিজয় হাজারেতে ফিরে এসেছেন। মুম্বাইয়ের হয়ে খেলা ৩৮ বছর ২৩৮ দিন বয়সী রোহিত ৭ বছরের বিরতির পর সেঞ্চুরি করেছেন, যা এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ বয়সের সেঞ্চুরি। মাত্র ৬২ বলে তিনি সেঞ্চুরি করেন, পরে শেষ করেন ৯৪ বলের ১৫৫ রানের ঝড়ো ইনিংসে। মুম্বাই এই ইনিংসের সুবাদে ৮ উইকেটে জয় পেয়েছে।

LATEST POSTS

যুক্তরাষ্ট্রের ফেলোশিপে নির্বাচিত ফিয়েরোর প্রতিষ্ঠাতা সৈয়দ ইয়াসির আলম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া প্রফেশনাল ফেলোস প্রোগ্রাম (পিএফপি) অন ইকোনমিক এমপাওয়ারমেন্টে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পোশাক ব্র্যান্ড ফিয়েরোর প্রতিষ্ঠাতা সৈয়দ ইয়াসির...

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হতে যাচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি। বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।আজ বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে বইমেলার তারিখ চূড়ান্ত...

নিজের এআই সার্চেই কমল গুগলের বিজ্ঞাপনী আয়, ৫০০ বিলিয়ন ডলারের ধাক্কা

বর্তমানে গুগলে কিছু সার্চ করতে গেলে শুরুতেই থাকে এআই সামারি বা ওই বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি সারসংক্ষেপ। অনেক ক্ষেত্রেই দেখা যায়, তথ্যগুলো এতটাই বিস্তারিত ও...

গ্যাস সংকটে কমেছে প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদন

তীব্র গ্যাস সংকটের কারণে দেশে প্যারাসিটামল এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট) উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একইসঙ্গে বাংলাদেশের উৎপাদন সংশ্লিষ্ট খাতের বিভিন্ন কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।জরুরি...

Most Popular