Homeবিনোদনজেফার ও রাফসানের বিয়ের একগুচ্ছ ছবি

জেফার ও রাফসানের বিয়ের একগুচ্ছ ছবি

-

অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। আজ নিজেদের দীর্ঘদিনের বন্ধুত্বকে পরিণয়ে রূপ দিলেন তারা।

বিয়ের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্ধডজন ছবি পোস্ট করেছেন রাফসান সাবাব। সেখানে তিনি সবার কাছে নতুন জীবনের জন্য আশীর্বাদ চেয়েছেন।

ছবির ক্যাপশনে রাফসান লিখেছেন, ‘আমাদের নতুন জীবনের পথে পা রাখার এই মুহূর্তে আপনাদের আশীর্বাদ কামনা করছি—বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা হয়ে।’ ক্যাপশনের শেষে তারা আরও লেখেন, ‘আজ আমরা আমাদের জীবন একসূত্রে বাঁধছি এবং একসঙ্গে একটি সুন্দর অধ্যায়ের সূচনা করছি।’

জেফার রহমান ও রাফসান সাবাবের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই বন্ধুত্ব ও একে অপরকে জানাশোনা থেকেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

LATEST POSTS

দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট

বেইজিং হাফ ম্যারাথনে চীনের তৈরি একটি হিউম্যানয়েড রোবট মানুষের বিশ্বরেকর্ডকেও ছাড়িয়ে গেছে।এপির প্রতিবেদনে বলা হয়, এই রোবটটি ২১ কিলোমিটারের দৌড় শেষ করেছে মাত্র ৫০ মিনিট...

ফার্নেস তেলের দাম লিটারে ১৬ টাকা কমল

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ১৬ টাকা কমিয়ে ৭০ টাকা ১০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।দায়িত্ব পাওয়ার পর আজ রোববার...

বড়দিনের শুভেচ্ছায় রাজনৈতিক প্রতিপক্ষদের গালাগাল করলেন ট্রাম্প

আজ বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র অনুষ্ঠান বড়দিন উদযাপন হচ্ছে। প্রথা অনুযায়ী, বিশেষ এই দিনে বিশ্বনেতারা খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে শুভেচ্ছাবাণী দিয়ে থাকেন। মার্কিন...

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: সময়সূচি, গন্তব্য ও পথনির্দেশনা

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।...

Most Popular