Homeসারাদেশচট্টগ্রামে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

চট্টগ্রামে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

-

চট্টগ্রামের ফটিকছড়ি ও বোয়ালখালীতে পৃথক স্থান থেকে এক অটোরিকশা চালক ও এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার উদালিয়া পুলিশ বিটের ইনচার্জ জ্যোতিষ চন্দ্র দেব ও বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার উদালিয়া চা-বাগান এলাকা থেকে হাত ও গলা গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় অটোরিকশাচালক সোহেল মিয়ার (১৭) লাশ। 

তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার বাসিন্দা। 

পুলিশ বলছে, ‘প্রাথমিকভাবে ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

অন্যদিকে বোয়ালখালীর শ্রীপুর–খরন্দ্বীপ ইউনিয়নে নিজ কক্ষ থেকে মাইক্রোবাসচালক ফারহাদ হোসেন রাজু (৩০)-এর লাশ উদ্ধার করা হয়।
 
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, রাজু সাম্প্রতিক সময়ে আর্থিক সমস্যায় ভুগছিলেন।

পুলিশের ভাষ্য, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ সিএমসিএইচ মর্গে পাঠানো হয়েছে।

LATEST POSTS

ফুটবলের কেন্দ্রবিন্দুতে ওয়াশিংটন: ট্রাম্পের উপস্থিতিতে বিশ্বকাপের ড্র

আর মাত্র কয়েক ঘণ্টা। ফুটবল বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের দিকে, যেখানে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের বহু প্রতীক্ষিত ড্র। এই জমকালো, তারকাখচিত অনুষ্ঠানে...

জ্বালানি সংকট সমাধানে প্রয়োজন সরকার-ব্যবসায়ীর সমন্বিত কৌশল

বর্তমান বিশ্ব বাস্তবতায় জ্বালানি সংকট কোনো দূরবর্তী আশঙ্কা নয়, বরং আমাদের দৈনন্দিন অর্থনীতি, উৎপাদন ও জনজীবনের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে।আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির, ভূ-রাজনৈতিক উত্তেজনা...

সরকারের কাঁধে ৩০ বিলিয়ন ডলারের ঋণের বোঝা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রাক্কলন অনুযায়ী, এই অর্থবছর শেষে বাংলাদেশকে দেশি-বিদেশি ঋণের কিস্তি ও সুদ মেটাতে সব মিলিয়ে ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) ডলারের বেশি...

জয়শ্রী কবির অভিনীত চরিত্রগুলো কী বলেছে সমাজকে

বাংলা সিনেমার ইতিহাসে কিছু অভিনেত্রী আছেন—যাদের কাজ কেবল পর্দায় সীমাবদ্ধ থাকে না। সময় পেরিয়ে তাদের চরিত্রগুলো সমাজের সঙ্গে কথা বলতে থাকে। জয়শ্রী কবির ঠিক তেমনই একজন...

Most Popular