Homeরাজনীতিগুলশানের বাসায় ফিরলেন জুবাইদা ও জাইমা রহমান

গুলশানের বাসায় ফিরলেন জুবাইদা ও জাইমা রহমান

-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন। আজ দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে পুলিশ ও চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) পাহারায় তারা গুলশানের ১৯৬ নম্বর সড়কের বাসায় পৌঁছান।

এর আগে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪১ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে নামার পর বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় তিনি দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কয়েকজনকে জড়িয়ে ধরেন। উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। ফোন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও কথা বলেন তিনি। এর পর তিনি বিমানবন্দর থেকে ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে যাত্রা করেন।

LATEST POSTS

বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা ‘আয়রন বিম’ চালু করল ইসরায়েল

অবশেষে যেন সায়েন্স ফিকশন বই বা স্টার ওয়ার্সের কল্পকাহিনী বাস্তবে রূপ নিলো। প্রথমবারের মতো ইসরায়েল আকাশ পথে আসা যেকোনো ধরনের হামলা প্রতিহত করতে লেজার ভিত্তিক...

ফুটবলের কেন্দ্রবিন্দুতে ওয়াশিংটন: ট্রাম্পের উপস্থিতিতে বিশ্বকাপের ড্র

আর মাত্র কয়েক ঘণ্টা। ফুটবল বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের দিকে, যেখানে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের বহু প্রতীক্ষিত ড্র। এই জমকালো, তারকাখচিত অনুষ্ঠানে...

চট্টগ্রামে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি ও বোয়ালখালীতে পৃথক স্থান থেকে এক অটোরিকশা চালক ও এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উদালিয়া পুলিশ বিটের ইনচার্জ জ্যোতিষ চন্দ্র...

জ্বালানি সংকট সমাধানে প্রয়োজন সরকার-ব্যবসায়ীর সমন্বিত কৌশল

বর্তমান বিশ্ব বাস্তবতায় জ্বালানি সংকট কোনো দূরবর্তী আশঙ্কা নয়, বরং আমাদের দৈনন্দিন অর্থনীতি, উৎপাদন ও জনজীবনের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে।আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির, ভূ-রাজনৈতিক উত্তেজনা...

Most Popular