Homeরাজনীতিখালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

-

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন।

শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

তিনি বলেন, খালেদা জিয়াকে ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কেবিন থেকে সিসিইউতে এবং  সেখান থেকে পরবর্তী সময়ে আইসিইউতে নেওয়া হয়। স্বাভাবিকভাবেই খালেদা জিয়া অবস্থার উন্নতি হয়েছে—এ কথা বলা যাবে না। তার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। আল্লাহর রহমতে যদি তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তাহলে ভালো কিছু হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি আরও বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ মোতাবেক চিকিৎসা সঠিকভাবে নিশ্চিত করছেন চিকিৎসকরা।

চিকিৎসায় কোনো ধরনের বিঘ্ন এড়াতে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের হাসপাতালের বাইরে ভিড় না করার আহ্বান জানিয়েছেন বলেও জানান ডা. জাহিদ।

তিনি বলেন, খালেদা জিয়া ও অন্যান্য রোগীর চিকিৎসায় যেন ব্যাহত না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে এবং অতিরিক্ত উৎসাহে কোনো কর্মকাণ্ডে জড়িত না হতে তারেক রহমান অনুরোধ করেছেন।
 

LATEST POSTS

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদি ও শাহবাজ শরিফের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ মঙ্গলবার পৃথক বার্তায়...

আইসিসির নভেম্বর মাসের সেরার লড়াইয়ে তাইজুল

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজে তাইজুল ইসলাম অসাধারণ পারফর্ম করেন। বল হাতে প্রতিপক্ষের জন্য রীতিমতো আতঙ্কে রূপ নিয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। এতে আইসিসির...

সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

ঢাকার সাভারে একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় শিক্ষাপ্রতিষ্ঠানটির চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার...

কিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া

কিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম-অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া। আজ বুধবার দেশটির যোগাযোগ মন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা...

Most Popular