Homeরাজনীতিখালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে শোকবই

খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে শোকবই

-

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোকবই খোলা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই শোকবই খোলা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা সই করেছেন। 

তাদের মধ্যে রয়েছেন—পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি এবং ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বিকেল ৩টায় শোকবই খোলা হয়। আগামীকাল বুধবার বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোকবইয়ে সই করা যাবে।

তিনি আরও বলেন, বিকেল ৩টার পর সুইডেন, নেদারল্যান্ডস ও ইরানের দূতাবাসের প্রতিনিধিরা কার্যালয়ে এসে শ্রদ্ধা জানান এবং শোকবইয়ে সই করেন।

আজ মঙ্গলবার সকাল ৬টায় খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি বিএনপির চেয়ারপারসন ও তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন।

LATEST POSTS

ম্যানহাটনের আদালতে মাদুরো ও তার স্ত্রী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে নিয়ে আসা হয়েছে। আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তালিকা পাঠ...

ল্যাটিন-বাংলা সুপার কাপে চরম বিশৃঙ্খলা: জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত

এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে দেওয়া জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ আপাতত স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ল্যাটিন-বাংলা সুপার কাপ আয়োজনে চূড়ান্ত অব্যবস্থাপনা, সাংবাদিকদের ওপর হামলা...

কোনো ভারী অস্ত্র বাইরে নেই, উদ্ধার হচ্ছে, হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস...

সাইবার জগতে বট ট্রাফিক: ভবিষ্যদ্বাণীর দেড় বছর আগেই যেভাবে ছাড়িয়ে গেল মানুষকে

ধরুন, এই গরমে আপনি অনলাইনে এসি কেনার জন্য কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখছেন। আপনি মানুষ, তাই খুব বেশি হলে ৫ থেকে ১০টি সাইট ঘেঁটে দাম যাচাই...

Most Popular