Homeরাজনীতিখাগড়াছড়িতে ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান, ‘ভুয়া’ বলছে এনসিপি

খাগড়াছড়িতে ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান, ‘ভুয়া’ বলছে এনসিপি

-

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খাগড়াছড়ি জেলার তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

গত সোমবার বিকেলে এনসিপির খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। 

এসময় খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির পক্ষ থেকে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএনপিতে যোগদান করায় সেদিন দলের সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরাসহ চার নেতা নিরুপণ চাকমা, অমরধন চাকমা ও আব্দুর রহমান ছায়াদকে বহিষ্কার করে এনসিপি।

তবে গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদানের বিষয়টিকে ভুয়া ও ভিত্তিহীন দাবি করে তারা।

জেলা এনসিপির দপ্তর সম্পাদক রবিউল জিহাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তিন শতাধিক নেতাকর্মীর নামের তালিকায় বহিষ্কৃত চারজন ছাড়া বাকিরা এনসিপির সঙ্গে অফিসিয়ালি সম্পৃক্ত নন।  

এ বিষয়ে বিএনপিতে যোগ দেওয়া বিপ্লব ত্রিপুরা ডেইলি স্টারকে বলেন, ‘স্বাধীনতাবিরোধী একটি দলের সঙ্গে জোটে গিয়ে নির্বাচন করার বিষয়টি আমরা মেনে নিতে পারিনি। তাই তিন শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি।’ 

খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, ‘এনসিপির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেছেন। আমাদের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া ফুল দিয়ে তাদের বরণ করেছেন। এতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।’
 

LATEST POSTS

আমেরিকান হতে চায় না গ্রিনল্যান্ডবাসী, ৫ রাজনৈতিক দলের বিবৃতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর স্বায়ত্তশাসিত এ ভূখণ্ডটির রাজনৈতিক নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, গ্রিনল্যান্ডবাসী আমেরিকান হতে চায় না এবং দ্বীপটির ভবিষ্যৎ তারা...

বরখাস্ত হওয়ার চিন্তা নয়, গল্পটাই বদলে দেওয়ার আশায় ম্যাককালাম

প্রধান প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে ঐতিহাসিক অ্যাশেজে বিন্দুমাত্র লড়াই জমাতে পারছে না ইংল্যান্ড। প্রথম দুই টেস্টে দলটির অসহায় অবস্থা ছিলো দৃষ্টিকটু। এই ধারা চলতে থাকলে প্রধান...

গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের

গৃহকর্মী নিয়োগের আগে তার পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।আজ মঙ্গলবার রাতে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ...

‘শুধু ডিজিটাল প্রবেশাধিকার নয়, গড়ে তুলতে হবে এআই সক্ষমতা’

দেশে এআই সক্ষমতা গড়ে তুলতে কেবল ডিজিটাল সেবা সম্প্রসারণ নয়, বরং মানুষ, দক্ষতা ও উদ্ভাবনকে কেন্দ্র করে জাতীয় এআই ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।তাদের...

Most Popular