Homeবিনোদনকেন বদলে গেল সালমান খানের সিনেমার নাম

কেন বদলে গেল সালমান খানের সিনেমার নাম

-

পরিচালক অপূর্ব লাখিয়ার ছবিতে সিনেমাতে প্রথমবারের মতো একজন সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। সিনেমাটির আগের নাম ছিল ব্যাটল অব গালওয়ান, তবে সেই নাম বদলে এখন রাখা হয়েছে মাতৃভূমি। হঠাৎ এই নাম পরিবর্তনে অনেকেই অবাক হয়েছেন।

একটি সূত্রের বরাতে বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানানো হয়, ভারত ও চীনের বর্তমান কূটনীতিক সম্পর্কের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায় ‘সালমান খানকে কিছু সরকারি ও কৌশলগত মহল থেকে পরামর্শ দেওয়া হয়, শুধু নামই নয়, চীনবিরোধী অংশও কিছুটা কমাতে। তিনি সেই পরামর্শকে গুরুত্ব দিয়ে সিনেমাটিকে দেশের সামগ্রিক আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে চান। ফলে ছবির নাম বদলানো হয় এবং বড় একটি অংশ নতুনভাবে নির্মিত হয়, যেখানে যুদ্ধকে কিছুটা কাল্পনিকভাবে দেখানো হয়েছে।’

আরও জানা যায়, এই পরিবর্তনের কারণে সিনেমার বাজেটও বেড়ে গেছে, তবে এতে নাকি খুব একটা বিচলিত হননি সালমান খান।

সূত্রটি আরও জানায়, এখন সিনেমার মূল গল্প একজন সেনা কর্মকর্তাকে ঘিরে, যিনি যুদ্ধের মাঝেও ভালোবাসা ও দায়িত্বের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন।

সিনেমাটি আগামী জুলাই থেকে অক্টোবরের মধ্যে মুক্তি পেতে পারে। অবশ্য নতুন সংস্করণের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর নির্ভর করছে।

LATEST POSTS

নিজের আয়কর নিজেই হিসাব করবেন যেভাবে

২০২৬-২৭ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করেছে সরকার। একই সঙ্গে আগের ৫ শতাংশ করহার...

বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে ভুল বোঝাচ্ছে একটি দল: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশতের টিকিট বিক্রি করছে একটি দল। তারা মানুষকে ভুল বুঝিয়ে গুনাহের কাজ করছে।তিনি আরও বলেন, বেহেশত ও দোজখ দেওয়ার মালিক...

একের পর এক ব্যক্তিগত বার্তা ফাঁস, ট্রাম্পের নিশানায় যেসব মিত্ররা 

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়ার ঠিক আগমুহূর্তে মিত্র দেশগুলোর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা...

লিভারপুলের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সালাহ

সাম্প্রতিক এক বিস্ফোরক সাক্ষাৎকারের জন্য মোহামেদ সালাহ তার ক্লাবের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। এই তথ্য দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুলের মিডফিল্ডার কার্টিস জোন্স।গতকাল শুক্রবার...

Most Popular